স্পোর্টস ডেস্ক, ৩ মে:- অক্টোবরে শুরু হতে পারে ভারতের নতুন ফুটবল মরসুম। ফিফা এবং এএফসি-কে তেমনই ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়ে ফিফা জানতে চেয়েছিল করোনা ভাইরাস পরবর্তী পর্বে কবে থেকে বিদেশি ফুটবলারদের সই করানো যাবে? কবে থেকে ফুটবল মরসুম শুরু করা সম্ভব? সোমবার সেই চিঠির উত্তরে বলা হয়েছে, চলতি বছরের অগস্ট এবং আগামী বছরের জানুয়ারিতে বিদেশি ফুটবলারদের নেওয়া যেতে পারে। অক্টোবরে হয়তো ফুটবল শুরু করা যাবে। ফেডারেশন সচিব কুশল দাস দিল্লি থেকে ফোনে বললেন, “আগে সমস্ত দেশে একই সময় ফিফা উইন্ডো খোলা হত। এ বার পরিস্থিতি আলাদা। তাই সব দেশকে ফিফা চিঠি দিয়ে জানিয়েছে, পরিস্থিতি বুঝে সময় নির্দিষ্ট করতে। আমরা অগস্ট এবং সামনের বছরের জানুয়ারি এই দু’মাস বিদেশিদের জন্য দরজা খুলব।
Related Articles
চলন্ত গাড়িতে আগুন ! ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন গাড়িচালক।
হাওড়া, ২৬ মার্চ:- চলন্ত গাড়িতে আগুন। আতঙ্কে এলাকাবাসী। বড়োসড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন গাড়ি চালক। হাওড়ার বাঁকড়ায় আজ ঘটনাটি ঘটে। যেহেতু রাস্তায় মানুষজন ছিলেন তাই তাঁরাই আগুন দেখতে পেয়ে ছুটে আসেন সাহায্যের জন্য। পাশে ইন্ডাস্ট্রি থাকায় জলের সরবরাহ পেয়ে যান সাধারণ মানুষ এবং তারাই নিজেরাই চেষ্টা করে আগুন নিভিয়ে দেন। মালপত্রের ক্ষয়ক্ষতি হলেও বড়ো ঘটনা […]
জগাছায় ফাঁকা দোকান থেকে সুযোগ বুঝে চুরি , সিসিটিভিতে ধরা পড়ল ছবি।
হাওড়া , ১৮ মার্চ:- হাওড়ার জগাছা থানার ঢিল ছোঁড়া দূরত্বে কেউ না থাকার সুযোগে একটি ফাঁকা দোকানে ঢুকে নগদ প্রায় ৬০ হাজার টাকা ও দরকারি নথিপত্র সহ ব্যাগ হাতিয়ে নিয়ে পালাল দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে দোকান খোলার পরে টাকার ব্যাগ ভিতরে রেখে রাস্তায় জল আনতে যেতেই ফাঁকা দোকানের ভেতর থেকে ব্যাগ তুলে নিয়ে চলন্ত টোটোতে উঠে […]
আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল।
তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল। এই পুজো শ্রীরামপুরের অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন পুজো। এ ব্যাপারে পুজোর বর্তমান উদ্যোক্তা অরুণ বাবুর পুত্র অরূপ গোস্বামী জানালেন যে আমার বাবার শুরু করা পুজো দীর্ঘদিন ধরে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে আয়োজন […]










