কোচবিহার, ২ মে:- করোনা পজেটিভ হওয়ার পরেও এলাকা থেকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষভ দেখাল স্থানীয় বাসিন্দারা । মঙ্গলবার সকাল থেকে তুফানগঞ্জের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রোডে ওই অবরোধ শুরু হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই অবরোধ চলায় ক্ষুব্ধ পথ চলতি মানুষের সাথে অবরোধকারীদের বিরোধ তৈরি হয়। এক সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে। পরে অবরোধ তুলে নিয়ে তুফানগঞ্জ ১ নম্বর ব্লক অফিসে আসেন সেখানকার বাসিন্দারা। অবরোধ কারীদের অভিযোগ, দুদিন আগে এই এলাকার এক যুবকের করোনা পজেটিভ আসে। কিন্তু তাঁকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে হোম কোয়ারেন্টনে রাখা হয়েছে। ওই যুবক বাড়িতে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ অবরোধকারীদের। আর তাতেই আতঙ্কিত হয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। এদিকে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সাথে বৈঠক করে করোনা আক্রান্ত ওই যুবককে সিধান্ত নেবে ব্লক প্রশাসন।
Related Articles
মহিলাদের সুরক্ষায় হাওড়ায় চালু হল পিঙ্ক মোবাইল পরিষেবা ।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- সাম্প্রতিক আরজি করের ঘটনার পর এবার নারী সুরক্ষায় আরও জোর দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে সরকারি, বেসরকারি […]
বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন মন্ত্রী শ্যামল সাঁতরা।
বাঁকুড়া , ২৩ জুলাই:- ২০২১ শের বিধানসভাকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী বিধান সভা নির্বাচনের আগে সাংগঠিন স্তরে বেশ বড়সড় রদবদল দেখা গেল শাসক দল তৃণমূলে। সেই মতো বাঁকুড়ার সাংগঠনিক স্তরে হল রদবদল। জেলা সভাপতির দায়িত্বে ছিলেন শুভাশিস বটব্যল। এখন নতুনভাবে বাঁকুড়ার নতুন জেলা সভাপতি হলেন মন্ত্রী শ্যামল সাঁতরা। অন্যদিকে রাজ্যের মতো […]
পুজোতেও চাকরি প্রার্থীদের ধর্ণা অব্যাহত।
কলকাতা, ২ অক্টোবর:- পুজোয় যখন সারা রাজ্য উৎসবে মাতোয়ারা তখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন এসএসসির চাকরি প্রার্থীরা। সরকার তাঁদের নিয়োগ জটিলতার অবসান না ঘটালে পুজোর বাকি দিন গুলিতেও তাঁরা একই ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুব ছাত্র ঐক্য মঞ্চের সভাপতি মইদুল ইসলাম। Post Views: 349










