হাওড়া,২ মে:- ঘূর্ণিঝড় আমফানে’র তান্ডবের পর কয়েকদিন কেটে গেলেও এখনও খোলা আকাশের নিচেই দিন কাটছে সাঁতরাগাছি বস্তির বেশ কিছু বাসিন্দার। প্রায় একশ ঘর বাসিন্দার অনেকেরই ঘরের ছাদ উড়ে গিয়েছিল আমফানের তান্ডবে। এরপর থেকেই ছাদহীন ঘরেই দিন কাটছিল সাঁতরাগাছির ওই বস্তির বাসিন্দাদের। অসহায় মানুষগুলো ছুটে এসেছিলেন হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসে। নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়েছিলেন তাঁরা। বস্তির বাসিন্দাদের সেই অসহায় অবস্থার কথা জানতে পেরে নিজেই এগিয়ে আসেন কোনা ট্রাফিক গার্ডের আইসি প্রবীর মোহান্তি। আজ মঙ্গলবার ওই বস্তির মোট ৪৫টি পরিবারের হাতে তার্পোলিন তুলে দেওয়া হয়। আগামী দিনে আরও কিছু বিপর্যস্ত পরিবারের হাতে তার্পোলিন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবীরবাবু বলেন, আমফানের ঝড়ে বেশিরভাগ ঘরের চাল উড়ে গিয়েছে। এদের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
Related Articles
নিয়োগের দাবিতে ডেপুটেশন দিল টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা।
হাওড়া , ২ সেপ্টেম্বর:- টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়োগ না হওয়ায় বুধবার দুপুরে শিক্ষাভবনে এসে ‘ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দফতরে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এদিন প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বর্ণজিৎ বসু জানান, ২০১৫ সালে টেট পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরবর্তী কালে ডিএলএড প্রশিক্ষণ […]
মোহনবাগানকে সমীহ করলেও তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে বার্নাডোর চার্চিল।
অঞ্জন চট্টোপাধ্যায়,৭ ডিসেম্বর:- আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করে এবারের আই লিগ অভিযান শুরু করার পর রবিবার, ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষ চার্চিল, তাই লিগের প্রথম হোম ম্যাচ নিয়ে বেশ সতর্ক কিবু বাহিনী। কিছুটা চাপেও আছেন কোচ। দলের সঙ্গে নংডম্বা নাওরেম অনুশীলন করেছেন। তবে তাঁকে চার্চিলের বিরুদ্ধে খেলানো হবে কিনা তা […]
বার্ধক্য ভাতা পাওয়ার আশ্বাসে বিধায়কের চিবুক ছুঁয়ে আদর বৃদ্ধার!
হুগলি, ৭ ডিসেম্বর:- চুঁচুড়া বিধানসভার যে সব এলাকায় গত লোকসভা ভোটে হারতে হয়েছে তৃণমূলকে। সেইসব এলাকায় হারের কারণ খুঁজতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন। বাসিন্দারা তাদের না পাওয়ার কথা যেমন জানাচ্ছেন তেমনি ক্ষোভের কথাও জানাচ্ছেন। গতকাল চুঁচুড়া পুরসভার দু নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগে যান […]







