হুগলি, ৩১ মে:- একেবারে জনবহুল এলকায় করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, এই খবর শোনা মাত্র জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।এলাকায় পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসায় তাদের কে কোয়ারেন্টাইন সেন্টারে রাখবে বলে বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নেয় শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত।সেই মতে চারটি কোয়ারেন্টাইন এর মধ্যে শ্রীরামপুর ই এস আই হাসপাতাল সংলগ্ন নেতাজী বালিকা উচ্চবিদ্যালয়কে বেছে নেওয়া হয়। আর এই খবর শোনা মাত্রই রবিবার সন্ধ্যায় স্কুল সংলগ্ন জি টি রোড অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা।তাদের দাবি জনবহুল এলাকায় এই ভাবে কোয়ারেন্টাইন সেন্টার করলে স্থানীয় বাসিন্দাদের আক্রান্তের সম্ভাবনা রয়েছে।তাই এই স্কুলটিতে কোয়ারেনটাইন সেন্টার করা চলবে না।প্রায় ঘন্টা খানেক ধরে চলে অবরোধ। জিটি রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।এরপর পুলিশি আস্বাসে অবরোধ উঠে যায়।
Related Articles
তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান গোঘাটে।
গোঘাট, ৭ জুন:- আবারও তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলো। আজ গোঘাট ২ নং ব্লকের ৪৪ নং জেডপির শ্রীপুরে ১০০ জন যোগদান করলো। ৪৪ নং জেডপির পুকুরিয়া ও বেঙ্গাই থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন।আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ নিজে হাতে পতাকা তুলে দেওয়া হয়। আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বক্তব্য মধ্যে জানান, […]
পুরনো কর্মীদের গুরুত্ব দিয়েই তৃণমূলের আকবর স্মরণ শেওড়াফুলিতে।
হুগলি, ১ জানুয়ারি:- পঞ্চায়েত ভোটের মুখে দলের পুরনো কর্মীদের চাঙ্গা করতে উদ্যোগী হল শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল নেতৃত্ব।রবিবার শেওড়াফুলি রেল স্টেশনে প্রয়াত জননেতা আকবর আলী খন্দকার কে শ্রদ্ধা জানিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা হয়।সেখানে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মীরা।এ দিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই। […]
আইএসএলে নতুন দল নিতে বিড, ইস্টবেঙ্গলের নাম ঘোষণার অপেক্ষা ।
স্পোর্টস ডেস্ক , ৪ সেপ্টেম্বর:- আইএসএলে নতুন দল নিতে বিড ওপেন করল এফএসডিএল। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। দিল্লি , লুধিয়ানা , আমেদাবাদ, কলকাতা, শিলিগুড়ি এবং ভোপাল – এই ছ’টি শহর থেকে একটি দলকে আইএসএলে নেওয়া হবে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে বিড পেপার। এটাই এফএসডিএলের সরকারি ঘোষণা। যদিও বিড […]







