হাওড়া ,৩১ মে:- হাওড়ার বেলুড়ে এক বহুতল আবাসনের চারতলার বারান্দা ভেঙে নিচে পড়ে মৃত্যু হল দুই বোনের। শনিবার রাতে এরা দুই বোন বারান্দায় বসে গল্প করছিলেন। তখন আচমকাই ভেঙে পড়ে বারান্দা। নিচে ছিটকে পড়েন এরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তি ধুন্দ(৩২) নামের ছোট বোনের। তাঁর দিদি অনুরাধা শর্মা(৩৬) কে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বেলুড় থানা এলাকার অম্বিকা টাওয়ার আবাসনে।সেখানেই ‘এ’ ব্লকের ব্যালকনি ভেঙে পড়ে শনিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৫ বছর এই আবাসনে কোনও রক্ষনাবেক্ষণ হয়নি। রাতেই সেখানে ছুটে যান প্রাক্তন পুরপিতা রাজীব থামাং। তিনি জানান, আবাসনের বিপদজনক বেশ কিছু অংশ তাঁরা ভেঙে ফেলে সারানোর কথা বললেও আবাসনের দেখভালের দায়িত্বে থাকা কেউই তাতে কর্ণপাত করেনি। এদিনের দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
১৬ তারিখ স্কুল খোলার কথা মাথায় রেখে পুলকার গুলির খোঁজখবর নেওয়া শুরু পরিবহিন দপ্তরের।
কলকাতা , ১৩ নভেম্বর:- ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল। যার প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে। কিন্তু যেসব স্কুলগাড়ি রোজ ছোট ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দিত সেগুলির অবস্থা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। শুধু পড়ুয়াদের অভিভাবকরাই নন, এই বিষয়ে তত্পর হয়েছে রাজ্যসরকার। স্কুল খোলার পর স্কুলে পৌঁছাতে ছোট ছোট ছেলেমেয়েদের যাতে কোন অসুবিধা না হয় […]
বাঁকুড়ার প্রশাসনিক আধিকারিকদের এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বাঁকুড়া,১২ ফেব্রুয়ারি:- পৌরসভার চেয়ারম্যানকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন , আপনি কি কোন কাজ করেন না আপনার নামে লোকের এত প্রবলেম কেন । একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ এর কাজ হলো মানুষের জন্য কাজ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা । যদি মানুষের কাছে ভুল করেন তাহলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে আসবেন । পাবলিক […]
জখম রোগীর ছেলেকে চড় চিকিৎসকের, কিছুক্ষণ পর মৃত্যু রোগীর, ফের কাঠগড়ায় চুঁচুড়া হাসপাতাল।
সুদীপ দাস, ৩০ নভেম্বর:- পথ দূর্ঘটনায় জখম রোগীর চিকিৎসা তো দূরের কথা, উল্টে রোগীর ছেলেকে চড় মারার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু। এরপরেই ক্ষোভে পোেটে পরে রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়া ইমামবাড়া সদর […]








