হুগলি ,৩০ মে:- আমপান সুপার সাইক্লোনের তান্ডবে ভেঙে পরেছে অসংখ্য গাছ।এক কথায় সবুজের ধ্বংসলীলা দেখা গেছে ঘূর্ণি ঝড়ে।শুধু হুগলি জেলাতেই প্রায় সত্তর হাজার গাছ ভেঙেছে।যার মধ্যে বহু প্রাচীন গাছ রয়েছে।উত্তরপাড়া পুরসভা সেই সব ভেঙে পরা গাছকে পুনরায় বসানোর ব্যবস্থা করল।বেশ কিছু বট অশ্বত্থ গাছের ডাল ছেঁটে মাটি খঁড়ে পেলোডার দিয়ে সেই গাছকে আবার বসানোর ব্যবস্থা করা হয়।বেশ কিছু নতুন চারা গাছও লাগানো হয়।উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন,শহরের বহু প্রাচীন গাছ নষ্ট হয়েছে আমপানে।যে গাছ গুলোকে পুনঃস্থাপন করা সম্ভব সেগুলোকে করা হচ্ছে।আর সবুজ ফিরিয়ে দিতে নতুন গাছ বসানো শুরু হয়েছে।সাইক্লোনের তান্ডবের পর গাছের ক্ষতি পূরণে সাবাইকে গাছ লাগানোর আবেদন জানান পুরপ্রধান।
Related Articles
আরো একটি স্কাইওয়াক তৈরি হতে চলেছে কলকাতার বুকে।
কলকাতা, ১১ নভেম্বর:- দক্ষিণেশ্বর, কালীঘাটের পর এবার আর একটি স্কাইওয়াক তৈরি হতে চলেছে কলকাতার বুকে। রুবি হাসপাতাল মোড়ে তৈরি হবে এই স্কাইওয়াক। বাইপাসের এই গুরুত্বপূর্ণ মোড়ে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। এর সঙ্গে সংযুক্ত রেখেই তৈরি করা হবে এই স্কাইওয়াক। মেট্রো স্টেশন থেকে যে সমস্ত মানুষ বেরোবেন, তাঁদের সুবিধার্থে এটি নির্মাণ করা […]
নির্দল প্রার্থীর মেয়েকে গুলি, উত্তপ্ত তারকেশ্বর।
হুগলি, ৮ জুলাই:- নির্দল প্রার্থীর মেয়েকে গুলি, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা স্থল থেকে উদ্ধার একটি ও একটি গুলির খোল। পুলিশ কে জানানোর পরিও গুলি বা গুলির খোল উদ্ধার করেনি পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা। নির্দল প্রার্থীর নাম পিন্টু সিং, তিনি ১৪৬ নং গ্রাম সাংসদ […]
বেআইনি ভাবে গঙ্গার মাটি কেটে পাচার করে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ।
হুগলি,২ ফেব্রুয়ারি:- বলাগড় থানার অন্তর্গত ডুমুরদহ নিত্যানন্দপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল ভাটার সময় বেআইনি ভাবে গঙ্গার মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বড় বড় ডাম্পার করে।এরফলে ক্ষতি হচ্ছে এলাকার রাস্তা ও রাস্তার পাশের বাড়িগুলোর।এই বিষয় বলাগড় থানায় ডেপুটেশন জমাও দেয় এলাকার মানুষ,কিন্তু ফল কিছুই হচ্ছিল না।তাই রবিবার মাটি কেটে নিয়ে […]








