ময়না , ২৮ মে:- গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আর সেই সংবাদমাধ্যম এবার আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে নিজের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক জাহাঙ্গীর বাদশা। আর সেখানেই তাকে এবং তার পরিবারকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। সাংবাদিকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ইতিমধ্যে ওই সাংবাদিক স্থানীয় ময়না থানা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে সাংবাদিক জাহাঙ্গীর বাদশা তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় বাড়ি মিলন ভৌমিক এর বাড়িতে গিয়েছিলেন। সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে এবং করোনা সুরক্ষা নিয়েই তারা ওই গ্রামে প্রবেশ করেছিলেন। এমন সময় ওই গ্রামের এক দুষ্কৃতী চন্দন রাউৎ প্রথমে এসে মোটা লাঠি নিয়ে সাংবাদিককে হুমকি দেন যে, কেনো তিনি আত্মীয় মিলন ভৌমিকের বাড়িতে এসেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় এবং এখুনি গ্রাম ছেড়ে চলে না গেলে গাড়ি ভেঙে দেওয়ারও কথা বলেন তিনি। এরপর সাংবাদিক ও তার আত্মীয়রা রুখে দাড়ালে সেই মহুর্তে চন্দন রাউৎ হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যায়। প্রায় দশ মিনিট পরে চন্দন রাউৎ আরও ছয়- সাত জনকে সঙ্গে নিয়ে এসে সাংবাদিক সহ তার অাত্মীয়দের ও পরিবারের মহিলাদের মারতে উদ্ধত হয়। এর পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালায় ও হুমকি দেয়। গ্রাম ছেড়ে না চলে গেলে গাড়িতে বোম্ব মেরে আগুন লাগিয়ে দেওয়া হবে ও প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের জানান। পুলিশ প্রায় ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলে পৌঁছায়। তখন দুষ্কৃত কারীরা পালিয়ে যায়। এই চন্দন সহ আক্রমণ কারীরা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত । তবে তমলুক বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি আশীষ মণ্ডল জানিয়েছেন ওই দুষ্কৃত কারীরা বিজেপি দলের কেউ না। বিজেপি দলের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। আসিস বাবু বলেন আক্রান্ত সাংবাদিক তিনি আইন মোতাবেক কোনো বেবস্থা নিলে বিজেপি দল কোনো ভাবেই হস্তক্ষেপ করবে না। ইতিমধ্যেই সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা তে লিখিত অভিযোগ করেছেন। সাংবাদিক জাহাঙ্গীর বাদশার উপরে আক্রমণের ঘটনায় বিভিন্ন স্তর থেকে নিন্দার ঝড় উঠেছে। ময়না থানার পুলিশ দুষ্কৃতি দের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Related Articles
দুদিনে করোনা আক্রান্ত ১০ পাক ক্রিকেটার !
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- ইংল্যান্ড সফর অনিশ্চিত পাকিস্তানের। করোনা আক্রান্ত দুদিনে ১০ জন পাকিস্তান ক্রিকেটার। সোমবার শাদাব খান, হ্যারিস রাউফ ও হায়দার আলি ৩ জন আক্রান্ত হন। মঙ্গলবার জানা যায় আক্রান্ত হয়েছেন আরও ৭ জন ক্রিকেটার। যে পাক ক্রিকেটারদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তারা হলেন, ফাখার জামান, ইমরান খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, […]
হাওড়া শহরের নিকাশি ও সাফাই নিয়ে পুরকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অরূপ রায়ের।
হাওড়া, ১৮ মে:- বিশেষত বর্ষায় বা বছরের অন্যান্য সময়ে ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমার সমস্যা হাওড়ায় দীর্ঘদিনের। আগামী বর্ষার আগে হাওড়া শহরের এই সমস্যা সমাধানে মঙ্গলবার শরৎ সদনের সেমিনার হলে এক জরুরি বৈঠকে বসেন পুরকর্তারা। হাওড়া শহরের নিকাশি নালা ও সাফাই বিভাগের গুরুত্বপূর্ণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায়, পুর কমিশনার […]
বোমা উদ্ধার।
হাওড়া , ১৯ মার্চ:-ভোটের আগেই হাওড়ার দাশনগরের শেখপাড়ায় উদ্ধার বোমা। বাড়ির মধ্যে মজুত করে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার এক। শেখ আফতাব নামের এক যুবককে গ্রেফতার করেছে দাশনগর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাজি বানানো হত সেখানে। কয়েকটি বোমার পাশাপাশি বেশ কিছু শব্দবাজিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে […]








