হুগলি , ২৮ মে:- লকডাউন, আমফান এর পর বুধবারের ঝড় বৃষ্টি, আর তার জেড়েই এবার ডি ভি সির জল ছাড়ার সতর্কতা। বৃহস্পতিবার সকাল থেকে হুগলীর শ্রীরামপুর শহরে সতর্কতা র বার্তা পুরসভার পক্ষ থেকে। এদিন সকাল থেকেই মাইকিং করে শহরের দোকানদার থেকে সাধারন মানুষ দের সতর্ক করে বলা হয় ডি ভি সির পক্ষ থেকে জানানো হয়েছে আজ কালের মধ্যে জল ছাড়া হতে পারে। যার জেড়ে বাড়বে গঙ্গার জলস্তর। আর তার থেকেই প্লাবিত হতে পারে শহরতলি। জল উঠতে পারে দুই থেকে তিন ফুট অবধি। ফলে অপেক্ষা কৃত নিচু ঘর বাড়ীতে জল ঢুকতে পারে। ফলে তাদের জিনিস পত্র সরিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়। সকাল থেকে প্রশাসনের সতর্কতার জেরে তৎপর ব্যবসায়ীরাও। আমফানে এমনি তেই বেশ কিছু নিচু দোকানে জল ঢুকে নষ্ট হয়েছে মালপত্র। তারপর আবার ও যদি জল ঢোকে তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন তারা। তাই মালপত্র বাঁচাতে উঠে পড়ে লেগেছেন সকাল থেকেই।
Related Articles
চুঁচুড়ায় লকেটের গাড়ি ভাঙচুর।
হুগলি , ১০ এপ্রিল:-হুগলীর চূঁচুড়ার ঈশ্বরবাগে ছাপ্পা হচ্ছে শুনে সেখানে যান চূঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রার্থী সেখানে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তার গাড়ী ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূল প্রার্থী অসিত মজুমদার এর অভিযোগ নাটক করছেন লকেট। তার দলের লোকেরাই প্রার্থীর গাড়ী ভাঙচুর করেছে বলে পাল্টা অভিযোগ তৃণমূল প্রার্থীর। […]
সরকারি নির্দেশ মতো ভিড় করে মসজিদে নয়, বাড়িতেই ঈদের নামাজ পরলো মুসলিম সম্প্রদায়েরা।
সুদীপ দাস ,২৫ মে:- প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই […]
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ১৫ তম কোন্নগর বইমেলা।
হুগলি, ৯ ডিসেম্বর:- আগামীকাল বেলা তিনটেয় স্থানীয় কালিতলা মাঠে ১৫ তম কোন্নগর বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, রত্না দে নাগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক, স্নেহাশিস চক্রবর্তী, ডক্টর সুদীপ্ত রায় সহ অন্যান্যরা। আজ কোন্নগর পুর ভবনে এক সাংবাদিক সম্মেলন করে […]







