সুদীপ দাস , ২৭ মে:- আমফানের পর গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বসে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবী আমফানের পর পান্ডুয়া ব্লকের হরাল-দাসপুর এলাকায় বেশকিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ টেন্ডার ছাড়াই বহুমূল্যের সেইসমস্ত গাছ তৃণমূল নেতৃত্বের সহযোগীতায় সরকারী আধিকারিক অন্যত্র ন্যুনতম মূল্যে বিক্রি করে দেয়। পাশাপাশি বিজেপির অভিযোগ ঝড়ে ক্ষতি না হওয়া বেশকিছু সরকারী গাছও কেটে বিক্রি করা দেওয়া হয়েছে। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবীতে পান্ডুয়া এলাকার বিজেপি নেতা-কর্মীরা বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। দুপুর দেড়টা পর্যন্ত এবিষয়ে বিডিওর কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিজেপি এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানানো হয়।
Related Articles
হাওড়ায় বেচারামের সঙ্গে ডোমজুড়ের বিধায়কও সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল।
হাওড়া, ৭ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। রতনপুরের বাড়ি থেকে সাইকেল চালিয়ে তিনি রওনা দেন বিধানসভার উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বিধানসভায় যান তিনি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করেন তিনি। সাইকেলেও প্ল্যাকার্ডে লেখা ছিল প্রতিবাদের ভাষা। হাওড়ার বালির ৬ নম্বর জাতীয় […]
দুবছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল আহানের।
হুগলি, ৩ নভেম্বর:- বয়স এখনও ২ বছর পার হয়নি, এরই মধ্যে অসাধারণ স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করণ করেছে ছোট্ট আহান ইসলাম। এই বয়সেই বই দেখে বিভিন্ন ফল, ফুল, পাখির নাম বলতে পারে সে। একই সঙ্গে বিভিন্ন দেশের পতাকা দেখে দেশের নাম বলার ক্ষমতা রয়েছে তার। কোন মাছটা কোন প্রজাতির সেটিও চিনতে […]
গ্রামীণ এলাকায় ছোট শিল্পে কাজের সুযোগ বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সরকারের।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- গ্রামীন এলাকায় ছোট শিল্পে কাজের সুযোগ বাড়াতে রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করছে। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রস্তাবিত ‘জীবন হাব’ নামে এই কর্মসূচির অধীনে রাজ্যের গ্রামীন এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।, উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রকল্প হিসাবে এই কর্মসূচি শুরু হচ্ছে […]








