নবান্ন,হাওড়া, ২৭ মে:- ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত নদিবাঁধ গুলি দ্রুত মেরামত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছনোর জন্য আরও তৎপর হতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানের প্রভাবে প্রায় ১৬০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকার নদীবাঁধগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়া গাছের গুঁড়ি দিয়ে কীভাবে বাঁধের কাজে লাগানো যেতে পারে, সে ব্যাপারে তিনি পরামর্শ দেন। টিউবওয়েল গুলিকে মেরামত করে পানীয় জলের পরিষেবা ঠিক করার জন্য মুখ্যমন্ত্রী ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। জেলাশাসকদের আমফান বিপর্যস্ত এলাকার মানুষদের কাছে ত্রাণসামগ্রী এবং আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান প্রায় সাড়ে দশ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত। সেই সমস্যা মেটাতে সমুদ্রের নোনাজল যেখানে ঢুকেছে সেখানেও এবার পরীক্ষামূলকভাবে নোনা জলের ধান ও মাছ চাষ করা হবে।
Related Articles
পুলিশি অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার নদীয়ার শান্তিপুরে
নদীয়া, ২৩মে:- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সারা রাজ্যজুড়ে চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযান। এবার নদীয়ার শান্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্তিপুর বড়বাজার, শান্তিপুর মালঞ্চ এবং সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি বাজির দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি […]
চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ , ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ।
কলকাতা, ২০ জুলাই:- রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। তিনি বলেন এবার ১০০শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হলো ৬৯৭। মোট ৭৯জন ছাত্র-ছাত্রী এই নম্বর পেয়েছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০লক্ষ ৭৯হাজার ৭৪৯জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৪লক্ষ ৬৫ হাজার৮৫০জন […]
আপাতত খুলছে না তারাপীঠ মন্দির , অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনেই খুলছে জয়রামবাটির মূল দরজা।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জুন:- করোনার থাবায় থরহরি কম্প সারাবিশ্ব । সমস্ত কিছু শব্দ হয়ে গিয়েছে। তবে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আবার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। কাজ কর্মও শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশের দেবালয় গুলিও খুলতে শুরু করেছে,যা এতদিন বন্ধ ছিলো এই মরণব্যাধির কারণে। ইতিমধ্য দক্ষিণেশ্বরের মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে […]









