তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- করোনার আতঙ্কে ত্রাহি ত্রাহি রব দেশে। এখন নতুন ভাবে আতঙ্কের সৃষ্টি করেছে পঙ্গপালের দল।গত বছর মরু পঙ্গপালের স্বীকার হয়েছিল পাঞ্জাব,গুজরাট,রাজস্থান। এবছর সেই ত্রাস পৌঁছেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে।পঙ্গপাল হানার লাল সতর্কতা জারী করা হয়েছে খোদ রাজধানীতেও।করোনা সংক্রমণের ধাক্কায় দেশে অর্থিনীতি ভেঙে পড়ার মুখে।এরপর এই সর্ষভূখ পতঙ্গকে যদি রোখা না যায় তবে দেশে একদিকে যেমন খাদ্য সংকটের অভাব হবে অন্যদিকে মূল্যবৃদ্ধিও হবে ব্যাপক হারে।পাকিস্তান থেকে এই শস্য হানিকর পঙ্গপালের ঝাঁক ঢোকা শুরু হয়েছে।রাষ্ট্রপুঞ্জ সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে জুলাই শুরু পর্যন্ত দফায় দফায় আনাগোনা চলবে এই পতঙ্গের।মে মাসে যেভাবে পঙ্গপালের দাপট বেড়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।এই মুহূর্তে কিছুটা সুখবর শুনিয়েছেন বিশেষজ্ঞরা বাংলার জন্য। সাধারণত পঙ্গপালের দল ডিম পাড়ার জন্য প্রয়জন হয় মরুভূমির বালিতে।যা রাজস্থান, গুজরাট,হরিয়ানার বাইরে নেই।এবছর ভারত-পাকিস্তান লাগোয়া বিস্তৃন্ন অঞ্চলে বর্ষার আগমন ঘটতে পারে। সেক্ষেত্রে পঙ্গপালের দল ডিম পাড়ার জন্য সেইসব এলাকায় ফিরে যেতে পারে।তার ফলে পূর্বের দিকে এগোনোর সম্বভনা কমে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
Related Articles
হাওড়াতেও লকডাউন চলছে সকাল থেকে।
হাওড়া, ২০ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজ্য জুড়ে পর পর দু’দিন সার্বিক লকডাউন পালিত হবে। এর প্রথম দিনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন শুরু হয়েছে। একে লকডাউন, তার উপর সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট প্রায় শুনশান। বিভিন্ন দোকান বাজার সব বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশের […]
হিটলার থেকে নেতাজীর কণ্ঠস্বর আজও শোনা যায় নকুবাবুর ঘরে।
কলকাতা, ৩ অক্টোবর:- না থেকেও তিনি আছেন ঘরটায়। তাঁর সমস্ত অস্তিত্ব অনুভব করা যায় এই ঘরে পা রাখলে। উত্তর কলকাতার খান্না মোড় থেকে শ্যাম মিত্র লেনে ঢুকে পুরনো দিনের বাড়ি। উঁচু সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা ঘর। পা ফেলার জায়গা নেই বললেই চলে। একজন মানুষের আজীবনের স্বপ্ন ও সাধনার ভাণ্ডার একইসঙ্গে যেন মুক্ত আর বন্দি […]
মুখ্যমন্ত্রীর সভা সফল করতে শেওরাফুলিতে প্রচারে ঝড় তৃণমূলের।
হুগলি , ২৪ জানুয়ারি:- বিধানসভা ভোটকে মাথায় রেখে আরামবাগের খানাকুলে প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সভাকে সফল করার সঙ্গে সঙ্গে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে সভার আগেই জেলা জুরে পথসভা ও মিছিলের কর্মসূচী নিয়েছে। খানাকুলে নেত্রীর সভার আগে রবিবার শেওরাফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুর নবগ্রাম থেকে শেওড়াফুলি ফাঁড়ির […]









