সুদীপ দাস,২৪ মে:- লকডাউন ও আমফুনের দাপটের পরও যেন ঘরে বসে ঈদ উৎসব মাটি না হয় তাই এলাকার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ালো হুগলি-চুঁচুড়া শহর তৃণমূল এস.সি, এস.এস টি, ও বিসি মোর্চার সভানেত্রী অনিন্দিতা মন্ডল। এদিন শহরের চার নম্বর ওয়ার্ড বিবি মসজিদ এলাকার শতাধিক মুসলিম পরিবারদের হাতে লাচ্ছা, কাজু , কিসমিস, দুধ , চিনির মত খাদ্য সামগ্রী তুলে দিলেন অনিন্দিতা মন্ডল। ইদের আগে সেই সমস্ত খাদ্য সামগ্রী পেয়ে খুশি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এবিষয়ে তৃণমূল নেত্রী অনিন্দিতা মন্ডল বলেন একে তো লকডাউন তারউপর আমফানের দাপটে ইদ উৎসব পালন করতে বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সেকথা চিন্তা করেই আমি তাঁদের হাতে এইসমস্ত খাদ্য সামগ্রী তুলে দিলাম।
Related Articles
আসন্ন পুরভোট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কমিশনের , আগামীকাল বৈঠক ডাকলো কমিশন।
কলকাতা, ৪ জানুয়ারি:- রাজ্যের করোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতর আকার নিচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আসন্ন পুরভোট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্য নির্বাচন কমিশনের। এমত অবস্থায় এবার পুরভোট নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার এই বৈঠক ডাকা হয়েছে। কমিশন সূত্রে খবর বুধবার দুপুর ২ টো থেকে দু’দফায় ওই বৈঠক হবে। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের […]
বাড়িতে ডেকে দম্পতিকে মারধর , আরামবাগ থানায় দারস্থ স্বামী-স্ত্রী।
আরামবাগ,৪ জুলাই:- বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে বেধরক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ। অসহায় ওই দম্পতি নিরাপত্তা চেয়ে ও অভিযুক্তের শাস্তির দাবীতে আরামবাগ থানার দ্বারস্থ হলেন। পারিবারিক অশান্তির জেরে মারধরের ঘটনা ঘটে আরামবাগে প্রতাপ নগরে। ঘটনায় আহত স্বামী ও স্ত্রী। আহত ব্যক্তির নাম বিজয় সামন্ত। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন […]
ছটপুজোর আগে ঘাট পরিদর্শন পুলিশ আধিকারিকদের।
হাওড়া , ১৮ নভেম্বর:- ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। বুধবার তাঁরা পুলিশ লঞ্চে হাওড়ার বিগার্ডেন, শিবপুর, রামকৃষ্ণপুর, ছাতুবাবু, নিউ সল্টগোলা, বাঁধাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও এইসব ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হয়েছে। এরজন্য প্রতিটি ঘাটে নিরাপত্তা খতিয়ে […]









