তরুণ মুখোপাধ্যায় ,২৪ মে:- রিষড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে করোনা সোয়াব টেস্ট সেন্টারের সূচনা করলেন চেয়ারপারসন বোর্ড অফ এডমিনিস্টেটার বিজয় সাগর মিশ্র। এদিন এই পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে জানান যে আমাদের বস্তি এলাকায় ইতিপূর্বে কয়েকটি কবিদ নাইনটিন পজিটিভ কেস ধরা পড়েছিল, কিন্তু ঈশ্বরের কৃপায় চিকিৎসার ফলে তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে পুর এলাকায় একজন মহিলা পজিটিভ রোগী আছেন। তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেও এবং তার চিকিৎসা চলছে ,আশা করি তিনিও কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন । তিনি জানান বিশ্বব্যাপী করোনার থাবা চতুর্দিক লন্ডভন্ড করে দিচ্ছে। আমাদের রাজ্যেও করোনার প্রভাব দেখা দিয়েছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই মহামারীর বিরুদ্ধে রাজ্যবাসী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। তার নির্দেশে রিষড়া পুরসভার পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষার জন্য রানডম টেস্ট শুরু হয়েছে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডের মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য আমাদের পুরসভার স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারবাবুরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা চলছে থার্মাল স্ক্রীনিং এর কাজ দ্রুত লয়ে চলছে। এছাড়া প্রতিটি এলাকা যাতে পরিষ্কার থাকতে থাকে তার জন্য নিয়মিত ব্লিচিং ছড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিষেধক স্প্রে করা হচ্ছে । এই শহর কে মিনি ভারতবর্ষ বলা হয , সব ধর্মের সব বর্ণের মানুষ এখানে বাস করে তাদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে তার জন্য পুরসভা চেষ্টা করে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আগামীকাল যে সমস্ত মুসলিম ধর্মালম্বী মানুষ রিষড়ায় বাস করেন তাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিজয় সাগর মিশ্র ।তার প্রার্থনা ঈশ্বর সকলকে ভাল রাখুন তাঁরা সুস্থ থাকুন, এবং খুশির ঈদ পালন করুন।
Related Articles
“টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের”।
হুগলি, ১৩ এপ্রিল:- “টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের”। ভোট প্রচারে বেরিয়ে আবারো সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটা কে ফিরিয়ে আনা হবে বলে আমজনতাকে প্রতিশ্রুতি দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জমি আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরের গোপালনগরে দাঁড়িয়ে মাইক হাতে আমজনতাকে ভোটের মুখে আবারো শিল্পের বার্তা দিলেন লকেট। এইদিন সকালে সিঙ্গুরের গোপালনগর পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার শুরু […]
জমজমাট লড়াই , পঞ্জাবকে হারিয়ে ২ রানে জয়ী কেকেআর
স্পোর্টস ডেস্ক , ১০ অক্টোবর:- আইপিএল ২০২০ তে চূড়ান্ত রোমাঞ্চকর ম্যাচ, যা সুপার ওভারের উত্তেজনাকেও হার মানাবে। ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনারের স্পিনভেল্কিতেই শেষ বলে রক্তচাপ বাড়িয়ে দেওয়া উত্তেজক ম্যাচে ২ রানে পাঞ্জাব বধ কলকাতা নাইট রাইডার্সের। কলকাতার ১৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬২ রানেই থামল কিংসের ইনিংস। রানের খরা কাটিয়ে এদিন নাইট অধিনায়ক কার্তিক করলেন […]
হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য।
কলকাতা, ২৫ এপ্রিল:- কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে এই কথা জানানো হয়েছে। শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা যাবে না। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু এই মামলা বিচারাধীন […]










