হুগলি,২৪ মে:- রবিবার সকালে উত্তরপাড়ায় বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু ও শ্রীরামপুরের বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসুর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।গাড়ির বেয়োনেটের উপড়ে চড় চাপড় মেরে সায়ন্তন কে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ও জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব গিয়ে পরিস্থিতি সামাল দেন। সায়ন্তনের উপরে হামলা করা হয়েছে এই অভিযোগ তুলে কোন্নগর,শ্রীরামপুর,জাঙ্গিপাড়া,চন্ডীতলায় অবরোধ বিক্ষোভ করে বিজেপির কর্মী সমর্থকের। শ্রীরামপুরের বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন,’ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হয়নি।তাই আমরা সেসব এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে ছিলাম।কিন্তু তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের নেতৃত্বে আমাদের বাধা দেওয়া হয়। সায়ন্তন ও আমাকে হেনস্থা করা হয়।প্রতিবাদে আমাদের দলের কর্মী সমর্থকেরা জেলা জুরে অবরোধ বিক্ষোভের মধ্যে দিয়ে প্রতিবাদ করেছেন।তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপির নেতারা পুরসভার সাফাই কর্মীদের হেনস্থা করলে স্থানীয়রা বিজেপির নেতাদের আচরণের প্রতিবাদ করেন।তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন,’ আমফান দুর্যোগের সময় বিজেপি নেতাদের টিকি দেখা যায়নি।এখন পরিস্থিতি স্বাভাবিক হতেই তারা উস্কানি দিতে হাজির হয়েছেন।সাফাই কর্মীদের কাজে বাধা দিয়ে তাদের জিনিষপত্র ছুড়ে ফেলেছেন।বিজেপির সঙ্গে সিপিএম ও কংগ্রেস তাল মিলিয়েছে।লক ডাউন উঠে যাওয়ার পর আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করব।
Related Articles
বইছে কনকনে উত্তুরে হাওয়া , সকাল থেকেই জাঁকিয়ে পড়লো শীত।
কলকাতা,১৯ ডিসেম্বর:- গতকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছিল কলকাতা ও জেলাগুলিতে। সকাল থেকেই বইছে কনকনে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ২ দিনে কলকাতার তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি। অন্তত রবিবার পর্যন্ত ঠান্ডা এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে ঠান্ডার আমেজ হারিয়ে যাবে না। […]
বছরের পর বছর বামেরা জিতেছে কিন্তু কোন কাজ করেনি। এবারে তারা আবার বড় লাড্ডু পাবে- মমতা বন্দ্যোপাধ্যায় ।
কলকাতা,১৪ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সবাই সবার মতো রাজনৈতিক বক্তব্য রেখে অপপ্রচার করেছেন। রাজনৈতিক দূষণ তাদের মধ্যে এতো গ্রাস করেছে তারা সব ভুলে গেছে। আমার দলের ফলাফল নিয়ে বামেদের ভাবতে বলিনি যাদবপুরে কি হয়েছে ? আগে নিজেদের চরকায় তেল দিন। -রাজ্যে বাম আমলে শেষ দশ বছরে ৬৩৬ জন খুন […]
হাওড়ায় করোনা ত্রাণ কর্মসূচিতে দিলীপ ঘোষ।
হাওড়া,১ এপ্রিল:- করোনা সংক্রমণের প্রশ্নে দিল্লির নিজামুদ্দিনের জামাত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার হাওড়ায় করোনা ত্রাণ বিলি কর্মসূচিতে এসে দিলীপবাবু বলেন, ওই জামাতে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের বহু মানুষ। কতজন এখানে ফিরেছেন তার কোনও ট্রেস নেই। এদের চিহ্নিত না করা গেলে করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও বিদেশ থেকে সম্প্রতি […]








