সুদীপ দাস , ১২ জুন:- ১০০ দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। খবর ছড়িয়ে পরতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পোলবার তিন নম্বর সংসদের শেখপাড়া গ্রামে ১০০ দিনের পুকুর খননের কাজ চলাকালীন মাটি কাটার সময় নজরে আসে মূর্তিটি । মাটি থেকে প্রায় ১০ ফুট নীচে ওই মুর্তিটি উদ্ধার হয়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ । যদিও মূর্তিটি প্রথমে পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয়। পঞ্চায়েতের মাধ্যমেই পোলবা থানার হাতে তুলে দেন প্রধান। ওই মূর্তিটি থানায় নিয়ে যায়। কয়েকশো বছরের পুরোনো ওই মূর্তি বলে অনুমান পুলিশের। পুরাতত্ত্ব বিভাগকে এবিষয়ে খবর দেওয়া হয়েছে।
Related Articles
কঠিন সময়ে প্রায় অনাহারে দিন কাটাচ্ছে হুগলির গান্ধীগ্রামে ময়ুরেরা।
হুগলি,৭ এপ্রিল:- একটা দুটো নয় প্রায় শ খানেকেরও বেশি ময়ুরদের দিন কাটাছে এখন অনাহারে। এমনি অবস্থা হুগলির পোলবা থানার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের গান্ধী গ্রামে। ময়ুরের গ্রাম নামে পরিচিত এই এলাকা। এখানে আসলেই যত্রতত্র ময়ুর দের পেখম মেলে খেলতে দেখা যায়,আর এই ময়ুরদের চাক্ষুষ করতে বছরভর বহু মানুষ আসে এখানে । কিন্তু সে সুসময় […]
করোনা পজিটিভ এক মহিলা সুস্থ সন্তানের জন্ম দিলেন।
হাওড়া,২২ এপ্রিল:- সুস্থ সন্তানের জন্ম দিলেন এক করোনা পজেটিভ মহিলা। উলুবেড়িয়ার ফুলেশ্বরের এক হাসপাতালে ওই সন্তানের জন্ম দিয়েছেন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত মহিলা। হাওড়ার শিবপুরের বাসিন্দা ওই মহিলা ফুলেশ্বরের বেসরকারি হাসপাতালে গত শনিবার থেকে চিকিৎসাধীন রয়েছেন। করোনা রোগীদের চিকিৎসার জন্য ওই হাসপাতালটি সংরক্ষিত করেছে রাজ্য সরকার। লালারস পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সোমবার রাতে তার […]
মাহেশ, ফুরফুরা ও তারকেশ্বরের মতো তীর্থস্থানে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ নভেম্বর:- তৃণমূল কংগ্রেস সরকারের হাত ধরে রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিধানসভায় আজ পর্যটন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন রাষ্ট্র সংঘের মঞ্চে রাজ্যকে পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য। সেই স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন […]







