হাওড়া,২৩ মে:- ঝড় বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেনে এখনই ব্যবস্থা না নিলে মারা পড়বে বহু মূল্যবান গাছ, জানাল বিজ্ঞান সংগঠন এশিয়ার বৃহত্তম শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়ার ফুসফুস। নাম আচার্য্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। প্রবল আমফান ঝড়ে এখনও পর্যন্ত গার্ডেনের বহু গাছ শুয়ে কিংবা ভেঙে পড়ে রয়েছে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির হাওড়া জেলার পক্ষে অভিজিৎ মণ্ডল জানান, গার্ডেনে বহু ছোট-বড় গাছের ক্ষতি হয়েছে। পড়ে রয়েছে বড় বড় গাছ। এখনও পর্যন্ত সেগুলো বাঁচানোর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তারা এখন ড্রোন চালিয়ে দেখছেন ক্ষতির পরিমাণ। অতি দ্রুত গাছগুলো সোজা করে দাঁড় করিয়ে না দিলে কয়েকশো গাছ মারা পড়তে পারে। গার্ডেনের বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে অতি সত্ত্বর গাছগুলো বাঁচানোর ব্যবস্থা না করলে গর্বের গার্ডেনের গর্ব করার মত বহু মূল্যবান গাছই বিনষ্ট হবে। হাওড়ার পরিবেশের উপর প্রতিকূল প্রভাব ফেলবে।
Related Articles
অভিষেককে ইডির তলব প্রসঙ্গে ফের প্রতিহিংসার অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে ফের একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় টুইট করে অভিষেক নিজেই জানিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বর (বুধবার) তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি। ওই দিনই আবার বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। যে কমিটির সদস্য অভিষেক। সোমবার নবান্নে এক […]
হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথেই পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
হুগলি, ২৩ জানুয়ারি:- আজ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। আরামবাগ মহকুমা জুড়েই মর্যাদার সাথে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন উপলক্ষ্যে বিধায়ক বিমান ঘোষ পুড়শুড়া জুড়ে বেনেপুকর, পশ্চিম পাড়া, কুলবাতপুরে জাতীয় পতাকা উত্তোলন করেন ও পরাক্রম দিবস পালন করেন। পাশাপাশি তিনি বাচ্চাদের হাতে তুলে […]
বেলুড় মঠ দর্শনে সুকান্ত।
হাওড়া, ১০ জানুয়ারি:- ‘মন্দিরে প্রণাম করতে এসেছি। মিডিয়ায় কিছু বলার নেই।’ বেলুড় মঠে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার রাতে বেলুড় মঠ দর্শনে আসেন সুকান্ত মজুমদার। তিনি মঠের মূল মন্দির দর্শন করেন। এরপর ব্যাটারি চালিত গাড়িতে মঠের অন্যান্য মন্দির দর্শন করেন। সাক্ষাৎ করেন মহারাজদের সঙ্গেও। Post Views: 383









