শুভজিৎ ঘোষ,গোঘাট,১৯ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে এখন আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন। এই লক ডাউনের মধ্যেই স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের বসন্তপুর শিবতলা এলাকায়।মৃতার নাম অনিমা বেরা। মৃতার পরিবারের দাবি স্বামী মহাদেব বেরা অনিমাকে গলায় ফাঁস দিয়ে খুন করেছে।অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।
Related Articles
আগামীকাল আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জুন:- মঙ্গলবার আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলের দিকে আদ্যাপীঠ মন্দিরে যেতে পারেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আদ্যাপীঠ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া তার অন্য কোনও কর্মসূচির কথা এ পর্যন্ত জানা যায়নি। মুখ্যমন্ত্রী সকলকে ঘিরে আদ্যাপীঠ এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। Post Views: 392
লকডাউনে হাওড়ার বাজার পরিদর্শনে রাজ্যের দুই মন্ত্রী। কথা বললেন সাধারণ মানুষ, ব্যবসায়ীদের সঙ্গেও।
হাওড়া , ২৮ মার্চ:- করোনা নিয়ে নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মানুষকে সচেতন করতে হাওড়ায় বিভিন্ন রাস্তায় চলছে মাইকিং। শনিবার লকডাউনের সকালে হাওড়ার বাজার পরিদর্শন করেন রাজ্যের দুই মন্ত্রী। কথা বলেন সাধারণ মানুষ, ব্যবসায়ীদের সঙ্গেও। এদিন সকালে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়ার বাঁকড়া বাজার, সলপ বাজার ও ডোমজুড় বাজার পরিদর্শন করেন। […]
করোনা সঙ্কটে বিধানসভা নির্বাচনের গণণা পর্ব নিয়ে তৈরি হয়েছে একাধিক জটিলতা।
কলকাতা , ৩০ এপ্রিল:- রাজ্যে বিধানসভা নির্বাচনের আট দফার দীর্ঘ ভোট পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার ভোট গণণা ও ফল ঘোষণার পালা। ভোটদাতাদের রায় ইভিএম বন্দি অবস্থায় এখন কড়া নিরাপত্তায় স্ট্রংরুম গুলিতে সংরক্ষিত রয়েছে। প্রতিটি স্ট্রংরুমে ২৪ ঘণ্টা পাহারার জন্য এক প্লাটুন করে আধাসেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রবিবার রাজ্যের ২৩৪ টি বিধানসভা আসনের […]







