মহুয়া চক্রবর্তী ,চৌধুরী,১৯ মে:- ভদ্রেশ্বর তেলেনিপাড়ায় উত্তেজনা প্রশমিত কার্যে পুলিশি নিস্ক্রিয়তা এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে মিথ্যা মমলা দায়ের করার এবং বেছে বেছে বিজেপির কর্মী সমর্থকদের আটক করা ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে, আজ চুঁচুড়ার ঘড়ির মোড়ে হুগলি (সাং)জেলার মহিলা মোর্চার অবস্হান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় । এই কর্মসূচী তে উপস্থিত ছিলেন রাজ্য-মহিলা মোর্চার সহঃ সভানেত্রী পলি ঘোষ, হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি বেবি তিয়ারী, সম্পাদক ঈশানী রায় চৌধুরী, চুঁচুড়া মন্ডলের নমিতা বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির বহু নেতা, কর্মী ও সমর্থক বৃন্দ। তবে করোনা পরিস্থিতিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে মানাই হলনা সামাজিক দূরত্ব । নির্দিষ্ট দূরত্ব না মেনেই চললো বিক্ষোভ কর্মসূচি ।
Related Articles
উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়লো নবগ্রাম।
হুগলি , ৩০ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লীতে গিয়ে বিজেপি দলে যোগ দেওয়ার পরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কোন্নগরের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করলো তৃণমূলের নেতা কর্মীরা। নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে […]
লরি ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক জনের।
বাঁকুড়া, ২৫ জুলাই:- লরি ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো মারুতি গাড়ির চালক। আজ সকালে ঘটনাটি ঘটে মেজিয়া- শালতোড়া রাজ্য সড়কের জেমুয়া গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা যায়, একটি মারুতি গাড়ি করে কালিদাসপুর কোলিয়ারির অনিল কুমার পাশওয়ান (32) নামে এক কর্মী মারুতি গাড়ি করে বাড়ি ফিরছিলেন মেজিয়া শালতোড়া রাজ্য সড়কের জেমুয়া গ্রামের কাছে উল্টো […]
সংশোধিত ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাতিলের দাবি সব বিরোধী দলের।
কলকাতা, ২ নভেম্বর:- সংশোধিত ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাতিল করার জন্য বিজেপি, বাম, কংগ্রেসের মত বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। অন্যদিকে কোনও যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় শাসক দল তৃণমূল কংগ্রেস সে ব্যাপারে কমিশনের কাছে দাবি পেশ করেছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার […]







