হুগলি,১৭ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।এই লক ডাউনের মধ্যে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাবের সদস্যরা।মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও দান করেছে অনেক ক্লাব।রবিবার উত্তরপাড়ার তরুণ সংঘ ক্লাবের সদস্যরা পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের হাতে তুলে দিল সানিটাইজ মেশিন।লক ডাউনের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলার সমস্ত ক্লাব সদস্যদের সাধুবাদ জানান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব।
Related Articles
গাড়িতে আগুন।
হাওড়া , ১২ জুন:- হাওড়ার চামরাইলের গোলাবাড়ি পাম্পের কাছে বাইক বোঝাই একটি ট্রেলারে শনিবার আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল গাড়িটি। জানা যায়, গাড়িতেই রান্না করা হচ্ছিল। তখনই সেখানে কোনওভাবে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। Post Views: 455
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় একদিন পর যুবকের দেহ মিলল মেটিয়াব্রুজের নাদিয়াল থানা এলাকায়।
হাওড়া, ৩ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কিঞ্জল কুশারী (২৮) নামের পেশায় ইঞ্জিনিয়ার দমদমের বাসিন্দা এক যুবক। ঘটনার একদিন পর কিঞ্জলের দেহ উদ্ধার হয় কলকাতার মেটিয়াব্রুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকা থেকে। কলকাতা পুলিশের নাদিয়াল থানা এদিন সকালে গঙ্গায় দেহটি উদ্ধার করে। ভাঁটার টান থাকায় দেহটি গতকাল বালি থেকে […]
১০ দফা দাবীতে আজ হুগলীর জেলাশাসক কে স্মারকলিপি দিলো “ভারত জাকাত মাঝি পারগানা মহল”
হুগলি , ১৫ ডিসেম্বর:- সামাজিক সংগঠনকে রাজনীতি করনের প্রতিবাদ, নন এসসি, এসটিদের সার্টিফিকেট প্রদানের প্রতিবাদ সহ মোট ১০ দফা দাবীতে আজ হুগলীর জেলাশাসক কে স্মারকলিপি প্রদান করলো আদিবাসী সংগঠন “ভারত জাকাত মাঝি পারগানা মহল”এর পান্ডুয়া শাখা। এদিন তাঁরা চুঁচুড়া পিপুলপাতির কাছে শিক্ষাভবন সংলগ্ন ময়দানে জমায়েত হয়। সেখান থেকে কয়েকশো আদিবাসী ধামসা-মাদল সহকারে মিছিল করে জেলাশাসককের […]






