নদিয়া,১৩ মে:- টাকা না দেওয়ায় মাকে ভোজালি দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করল ছেলে।ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকায়। সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকার বাসিন্দা প্রতিভা সাহা বয়স 60 বছর, সকালে বাড়িতে কাজ করছিলেন, সেই সময় আচমকা তার বড় ছেলে কল্যাণ সাহা বয়স 40 বছর, একটি ভোজালি নিয়ে প্রতিভা দেবী কে এলোপাতাড়ি কোপাতে থাকেন।চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি থেকে বেরোতে গেলে তাদের বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত কল্যাণ সাহা একাধিক বার তার মাকে মারধর করেছে এবং শুধু মাকে নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধোর করতো। এদিন তার মায়ের কাছে টাকা চাইতে গেলে না দিলে আচমকাই ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এর পাশাপাশি অভিযুক্ত কল্যাণ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত কল্যাণ সাহাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কি কারণে এমন ঘটনা তারও তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অভিযুক্তকে আজ কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হবে।
Related Articles
‘কাজ চাই, কাজ দাও’ দাবি তুলে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল DYFI.
হাওড়া , ৩ ফেব্রুয়ারি:- ‘কাজ চাই, কাজ দাও’ এই দাবি তুলে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল DYFI কর্মীরা। বুধবার দুপুরে ওই কর্মসূচি নেয় বাম যুব সংগঠন DYFI. পরে সংগঠনের তরফে এক প্রতিনিধি দল হাওড়ার সাব রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের জয়েন্ট ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এর কাছে ডেপুটেশন জমা দেন। পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ […]
হাওড়ায় পুকুর বোজানোর অভিযোগ পেয়েই ব্যবস্থা নিলো পুরসভা।
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- ফের পুকুর বোজানোর অভিযোগ হাওড়ায়। পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এইচআইটি ২ নং কোয়ার্টারের সামনে। স্থানীয় সাউদের পুকুর বোজানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। গোপন সূত্রে খবর পেয়েই শনিবার সকালে হাওড়ার পুর প্রশাশকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন দেবাংশু দাস সহ পুর আধিকারিকদের নিয়ে সেখানে ছুটে যান। অবিলম্বে এই […]
করোনা আক্রান্ত তারকা ফুটবলার মহম্মদ সালাহ
স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোনাল্ডিনহোর পর আরও এক বিশ্বমানের ফুটবলার করোনায় আক্রান্ত হলেন। ইজিপ্টের ফুটবলার মহম্মদ সালাহ। বর্তমানে তিনি লিভারপুল দলের হয়ে ফুটবল খেলেন। ইজিপ্টিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। আপাতত আফ্রিকান কাপস অফ নেশনসে জাতীয় কর্তব্য পালন করছেন সালাহ। ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ডকে আপাতত […]









