হুগলী,১৫ ডিসেম্বর:- এনআরসি এবং সিএবির বিরুদ্ধে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক শান্তি মিছিল চুঁচুড়ার বিস্তীর্ন পথ প্রদক্ষিণ করে। প্রসঙ্গত আজ সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এনআরসি এবং সিএ বির বিরোধিতা করে এক মিছিল বের হয়। এই মিছিল চুঁচুড়ার বিস্তৃর্ণ পথ প্রদক্ষিণ করে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো এটি একটি শান্তি মিছিল ছিল যেখানে বিজেপির প্রতি ধিক্কার জানানো হয়।
এই মিছিলে অসিত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলো জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বৈদ্যবাটিতে বিশাল মিছিল তৃণমূলের। নাগরিক সংশোধনী বিল ও এনারসি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, দিকে দিকে হচ্ছে বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ। সেই নাগরিক সংশোধনী বিল ও এন,আর,সির প্রতিবাদে পথে নামলো বৈদ্যবাটি তৃণমূল কংগ্রেস।রবিবার এক বিশাল হয় বৈদ্যবাটিতে। মিছিলে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান অরিন্দম গুইন, শেওরাফুলী বৈদ্যবাটি সভাপতি অজয় প্রতাপ সিং ও বহু কর্মী সমর্থক। কলাছড়া থেকে গড়লগাছা পর্যন্ত তৃণমূল নেতা সুবীর মুখার্জীর নেতৃত্বে ক্যাব ও এন,আর,সির প্রতিবাদে শান্তি মিছিল হয়।Related Articles
এবার অঙ্গনওয়াড়ী কেন্দ্রেই তালা ভাঙল চোরের দল। চুরি চাল, ডাল, তেল, বাসনপত্র।
হাওড়া, ৬ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে হাওড়ায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকেই চুরি হলো খাদ্যসামগ্রী এবং বাসনপত্র। বুধবার রাতে চোরেরা ওই শিশু শিক্ষা কেন্দ্রের দরজার তালা ভেঙে চাল, ডাল, সরষের তেল, মশলাপাতি এবং বাসনপত্র চুরি করে চম্পট দেয়। গভীর রাতে ডোমজুড়ের ভান্ডারদহ লিচুতলায় ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্র শিশু আলয়’তে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই শিশু শিক্ষা কেন্দ্রের দরজার […]
সূর্যের মুখ দেখেন না কোন্নগরের জাগ্ৰত মা শকুন্তলা কালী।
হুগলি, ২৬ এপ্রিল:- ১৩৬ বছরের প্রাচীন কোন্নগরের শকুন্ তলা রক্ষাকালী পূজোকে কেন্দ্র করে শুধু কোন্নগর নয় আশেপাশের অঞ্চলের মানুষের আবেগও জড়িত। প্রতিবছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার অনুষ্ঠিত হয় এই পুজো। দেবী মা খুবই জাগ্ৰত। তার কাছে প্রার্থনা করলে মা ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন। এই রক্ষা কালী পূজাকে কেন্দ্র করে এখানে হাজার […]
করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিলো।
কলকাতা, ১৬ মার্চ :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্ন সভাঘরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ,স্বাস্থ্য ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকারিক ও পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে স্কুল, কলেজ, আইসিডিএস ছুটির মেয়াদ ৩১ মার্চ থেকে […]










