,নদিয়া,৭ মে:- চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে গয়না শিল্পীরা। নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা তাদের , সংসারের সবাই মিলে খেটেখুটে উনুনে হাড়ি চড়াতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপরে গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা দিন কে দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে । মারনব্যাধিকে প্রতিহত করতে বেধে দেওয়া হল দেশজুড়ে লকডাউন। আর এই লকডাউনে কার্যত কর্মহীন হয়ে পড়েছেন এবার নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর চক মন্ডলপাড়ারর গয়না প্রস্তুত কারিগররা।মালিকের কাছ থেকে রুপো এনে ঘরে বসে নানান অলংকার তৈরি করে এখানকার ২৫ থেকে ৩০ টি পরিবারের কারিগররা। লকডাউনে ফলে নতুন গয়নার অর্ডার নেই। তাই কাজ পাচ্ছেনা কারিগররা। ঘরে পড়েই গয়না প্রস্তুত যন্ত্রের মরচে পড়তে শুরু করেছে। দু’মুঠো অন্ন যোগাবেন কোথা থেকে এখন সেই চিন্তায় ঘুম কেড়েছে অলংকার শিল্পীদের।কি করবেন তারা ভেবে পাচ্ছেন না।
Related Articles
ব্যান্ডেলে রেলওয়ে কলোনী উচ্ছেদের প্রতিবাদে ঝাঁটা হাতে মিছিল তৃণমূল কংগ্রেসের।
সুদীপ দাস , ২৫ নভেম্বর:- আজকে ঝাটা হাতে বেড়িয়েছি, দু’দিন পর মুঙ্গেরের লাঠি নিয়েব বেরবো। ব্যান্ডেলে রেলওয়ে কলোনী উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ঝাঁটা হাতে মিছিল থেকে হুঙ্কার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ব্যান্ডেলের সাহেববাগান, সাহেবপাড়া, আমবাগান, ক্যান্টিনবাজার, পীরতলা প্রভৃতি রেলের এলাকায় স্বাধীনতার পর থেকেই বসবাস বহু বাসিন্দার। সম্প্রতি সেই অবৈধ বাস্তান তুলতে রেল নোটিশ ঝুলিয়েছে। […]
প্রচারের পাশাপাশি মানুষের মন রাখতে নিজেকে তুললেন চাঁপদানি ও শ্রীরামপুরের বিজেপি প্রার্থীরা।
হুগলি , ২৮ মার্চ:- রং উৎসবে ভোটের রং ছড়ালেন একাধিক প্রার্থী। রবিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শংকর বসু রিষড়া এলাকায় জনসংযোগ সারেন। এদিন তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। পথ চলতি রং খেলারত শিশুদের সাথে কুশল বিনিময় করেন। বাঙালীর দোলের দিন বাঙালীর সাথে এভাবেই ভোট প্রচার সারলেন কবির শঙ্কর বসু। অন্যদিকে একইভাবে এদিন […]
বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলো বাঁকড়া ফাঁড়ির পুলিশ।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- গত এক মাসে বিভিন্ন ঘটনায় চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীন এই কর্মসূচির মাধ্যমে হাওড়ার বাঁকড়া ফাঁড়ির উদ্যোগে এই সমস্ত ফোন এদিন তুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে বাঁকড়া ফাঁড়ি পুলিশ আউট পোস্টের নবনির্মিত […]









