হাওড়া,৬ মে:- আজ সকালে হাওড়ার শিবপুর থানা এলাকায় রামকৃষ্ণপুর লেনে জয়হিন্দ বাজারে ভ্যানে করে সবজি বিক্রি হচ্ছিল। সেই সময় বাজার করতে এসে মানুষের ভিড় জমে যায়। শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে সবজি, ফল উল্টে দেয়। লকডাউন ভেঙে কেন এই এলাকায় বাজার বসেছে সেই বিষয়ে শিবপুর থানা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে।
Related Articles
১৫ বছরের বেশি বয়স পেরোনো বাসকে চালাতে আদালতের দ্বারস্থ হচ্ছেন পরিবহন দপ্তর।
হুগলি, ২৪ আগস্ট:- ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও এবার থেকে চলতে পারে বাস! এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন রাজ্য পরিবহন দফতর। গণপরিবহন যাতে বিঘ্নিত না হয় এবং স্বাস্থ্য ভালো থাকা বাসগুলি যাতে রাস্তায় চলতে পারে সেই দিকে নজর দিয়েছে পরিবহন দফতর। এমনই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। মূলত গ্রীন ট্রাইবুনাল আইন অনুযায়ী প্রতি […]
কিছু বিষয়কে ছাড় দিয়ে ১৫ ই জুলাই পর্যন্ত বাড়ানো হলো বিধিনিষেধের মেয়াদ।
কলকাতা, ২৮ জুন:- আরও কিছু বিষয়কে ছাড় দিয়ে রাজ্য সরকার কোভিড অতিমারী জনিত কঠোর বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষনা করেন। তিনি বলেন, এই পর্যায়ে আংশিক ভাবে সরকারি ও বেসরকারি বাস চলাচলের অনুমোদন দেওয়া হচ্ছে। মাস্ক ও কোভিডবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী […]
বিস্ফোরক স্টোয়েনিস , একাই ম্যাচের রঙ বদলে দিয়ে বড় স্কোরে দিল্লি ।
স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- একদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল কেরিয়ারের সেরা বোলিং মহম্মদ শামির। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২১ বলে ৫৩ রান মার্কাস স্টোয়েনিসের। সবমিলে জমজমাট রবিবাসরীয় আইপিএল। আইপিএলে এদিন কেরিয়ার সেরা বোলিং করলেন মহম্মদ শামি। এর আগে ২১ রানে ৩ উইকেট শামির সেরা বোলিং ছিল। ২০১৯ সালে এই বোলিং ফিগার তৈরির পর […]









