হাওড়া,৩ মে:- ফের মানবিক মুখ পুলিশের। লকডাউনের সময় আবারও মানবিকতা দেখাল হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে গুরুতর অসুস্থ অশীতিপর এক বৃদ্ধকে পুলিশ পৌঁছে দিল হাসপাতালে। শুক্রবারও গভীররাতে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে পুলিশ পৌঁছে দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জগাছা থানা এলাকার জিআইপি কলোনির বাসিন্দা অশীতিপর বৃদ্ধ অসিত কুমার হাজরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়ে পড়ে। এই অবস্থায় বিভিন্ন জায়গায় গাড়ি বা অ্যাম্বুলেন্স জোগাড় করার চেষ্টা করেন বৃদ্ধের আত্মীয় পরিজনরা। কিন্তু লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে যোগাযোগ করা হয় স্থানীয় থানায়। পুলিশ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই অসুস্থ ব্যক্তির বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছায়। এরপর পুলিশ তাঁকে মানিকতলায় ইএসআই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
Related Articles
ভরা গ্রীষ্মেও জল যন্ত্রনা চুঁচুড়ার সুভাষনগরে।
সুদীপ দাস, ৪ মে:- শুধু বর্ষা নয়, ‘জল যন্ত্রনা’ এখন সারা বছরের সঙ্গী। প্রতিদিন জল ডিঙিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। অফিস- কাঁছারি, স্কুল-কলেজ কিংবা ঘরের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বেরনো মানেই জল ভাঙতে হবে চুঁচুড়ার কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগরের সুভাষনগর এলাকাবাসীরা। এই এলাকা থেকে কিছুটা দূর যেতেই রয়েছে হুগলী-চুঁচুড়া পৌরসভার অধীনে একমাত্র ভাগার। […]
সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী রাজ্য সরকার।
কলকাতা , ৫ জানুয়ারি:- সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ভর্তুকি দেবে প্রশাসন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। অর্থ সঙ্কট রয়েছে। তবু মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখ্য পেট্রোল পাম্প এ ৭ কোটি টাকা বকেয়া থাকায় তেল […]
চুঁচুড়ায় দুই তপনের কাজিয়া তুঙ্গে , প্রাননাশের আশঙ্কায় পুলিশে অভিযোগ বিধায়কের !
হুগলি, ২০ ফেব্রুয়ারি:- দিন কয়েক আগেই প্রকাশ্যে চুঁচুড়ার বিধায়কের নাম না করে, সমালোচনা করেছিলেন সপ্তগ্রামের বিধায়ক। সেই থেকেই শুরু সূত্রপাত। পৌর ভোটমুখি বাংলায় আবারও দুই তপনের কাজিয়ায় সরগরম রাজ্য রাজনীতি। এক তপন হলেন সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। অন্য তপন হলেন চুঁচুড়ার বোধায়ক অসিত মজুমদার ওরফে তপন। পৌর ভোটে এবার চুঁচুড়ায় টিকিট পাননি তপন দাশগুপ্তের […]










