পূর্ব বর্ধমান,২ মে:- পূর্ব বর্ধমান জেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দুর্নীতিতে সরব জনতা। করোনা আবহে রাজ্যের খাদ্য দপ্তর সজাগ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় এসে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কড়া ভাষায় বলে গেছেন কোন রেশন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন ইতিমধ্যে বেশ কয়েকজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। এদিন শনিবার পূর্ব বর্ধমান জেলায় মেহেদিবাগান এলাকায় একটি রেশনের দোকানের বিরুদ্ধে এলাকার মানুষ তীব্র প্রতিবাদ করলেন তাদের দাবি রেশনে খাদ্য সামগ্রী ঠিক মাপে দেওয়া হচ্ছে না যে পরিমান রেশন পাওয়ার কথা তার থেকে কম পরিমান রেশন পাচ্ছেন সেই নিয়ে তারা প্রতিবাদ করেন আজ। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
Related Articles
গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের।
উঃ২৪পরগনা, ৩০ জানুয়ারি:- আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ব্যারাকপুর গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখর। সস্ত্রীক তিনি ব্যারাকপুর গান্ধী ঘাট এসে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তার আগে দেশাত্মবোধক গান এবং সর্বধর্ম প্রার্থনা সভায় অংশ […]
লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের উপর জোর, শিক্ষক দিবসের মঞ্চ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ সেপ্টেম্বর:- চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের দেখানো পথ অনুসরণ করে কলেজে নীতিশিক্ষার ক্লাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের সিলেবাসে নীতি শিক্ষার পাঠ বাধ্যতামূলক করার জন্য সিলেবাস কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি। সেজন্য পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের ওপর জোর […]
অবাধ ও শান্তিপূর্ণ ভোট, সেই বার্তায় দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
কলকাতা, ৫ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন৷ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷ সরাসরি জানালেন যে ভোটের সময় হিংসা হলে তার দায়িত্ব নিতে রাজ্য প্রশাসনকেই৷ এই বছরই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেও যুক্ত করা হল রাজ্যের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। এই বছর নির্বাচনী কাজের […]









