চিরঞ্জিত ঘোষ,১ মে:- ভয়াভয় মরণব্যাধি করোনার আতঙ্কে স্তব্ধ জীবনযাত্রা।সমস্ত কিছু বন্ধ।মানুষ লকডাউন এ বাড়িতে বসে আছেন। সমস্ত পেশার মানুষরা আজকে মহা সংকটের মধ্য দিয়ে চলেছেন। বাঙালিরদের কাছে বৈশাখ মাস থেকে শুরু হয় বিয়ের মরসুম। কিন্তু এই সময় যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে সমস্ত রকম অনুষ্ঠান স্থগিত হয়ে গেছে । বছরের এই কটা মাসের দিকে তাকিয়ে থাকেন ক্যাটারিং ,ডেকোরেটিং ,ইলেকট্রিকের ব্যাবসায়ীরা। অন্য বছর এই সময় থেকে যখন বাঙালি পরিবারের যুবক-যুবতীরা বৈবাহিক সূত্রে আবদ্ধ হন । কিন্তু এবছর প্রায় সব অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে।ফলে কোন সামাজিক রীতিনীতি হচ্ছে না। প্রীতিভোজ বা পার্টির বরাত আর পাচ্ছেন না ।ক্যাটারিং ব্যাবসার সঙ্গে যুক্ত যারা তাদের কাজ নেই তার সঙ্গে বিয়ে বাড়ির যারা প্যান্ডেল এর কাজ করেন যে ডেকোরেটরা তাদের এবছর কোন অর্ডার নেই অনুষ্ঠান বাড়ি সাজাবার কাজ করেন যেসব ইলেকট্রিকশিয়ানরা বা বিয়ের ছবি তোলার বরাত পান যেসব ফটোগ্রাফাররা সবাই আজ কাজ হারিয়ে লকডাউন এর কবলে পড়ে বাড়িতে বসে আছেন ।এই সংকটের দিনে কিভাবে তাদের সংসার চালাবে সেই চিন্তায় তারা বিভোর । হুগলি জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের ব্যবসায় সঙ্গে নিযুক্ত বেশ কয়েক হাজার মানুষ ।এদের মধ্যে চন্ডিতলার ক্যাটারিং ব্যাবসার সঙ্গে যুক্ত অতনু সাঁতরা জানালেন ফাল্গুন মাসের পর থেকে আমরা কোনো কাজ পাইনি । সম্পূর্ণরূপে আমাদের ব্যবসা বন্ধ । কি করে সংসার চালাবো তা আমরা নিজেরাই জানি না। এবং কতদিন লকডাউন চলবে তাও আমরা জানি না। আশঙ্কা যদিও বা লক ডাউন ওঠে , কিন্ত বর্তমান মানুষের যে অর্থনৈতিক অবস্থা হাল এই সংকটকালে হয়তো নমোনমো করে অনুষ্ঠান গুলি হবে। কিন্তু প্রীতি ভোজ করে খাওয়ার মতন ক্ষমতা কতটা থাকবে সেটা কিন্তু সন্দেহের বিষয় তার সঙ্গে সঙ্গে কবে যে আমাদের ব্যাবসা ঘুরে দাঁড়াবে তা আমরা নিজেরাই জানি না।
Related Articles
গাছ কাটার খবর পেয়ে কাজ রুখলেন বৈদ্যবাটির পুরপ্রধান।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- অনুমতি ছাড়াই বেমালুম স্থানীয় কাউন্সিলরের নাকেরডগায় বটগাছের একাংশের সব ডাল মুড়িয়ে ছেঁটে দেওয়ার কাজ চলছিল। ঘটনাটি বৈদ্যবাটী পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এসসিএম রোডের নিমাইতীর্থ ঘাট সংলগ্ন এলাকায়। পুরপ্রধানের দাবি পুরসভার গাছ কাটা বা ডাল ছাঁটার কোন অনুমতি দেয়নি। যদি কাটা হয়ে থাকে তাহলে, নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। যেখানে রাজ্য সরকার পুরসভা ও […]
বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন।
কলকাতা, ২১ এপ্রিল:- ভোটের আগে কড়া নজরদারি, বাইক চলাচলে নিষেধাজ্ঞা—নির্বাচন কমিশনের কড়া বার্তা। বিধানসভা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত পরিবেশ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন […]
বেহাল রাস্তাঘাট, শহরবাসীর কাছে ক্ষমা চাইলে পৌরপ্রধান।
হুগলি, ২ জানুয়ারি:- শহর জুড়ে রাস্তার বেহাল অবস্থা! কোথাও রাস্তার মধ্যেখানে বড় বড় গর্ত! কোথাও আবার রাস্তার কাজের জন্য রাস্তা কাটা হয়েছিল কিন্তু তা ঠিক হয়নি এখনো পর্যন্ত! কোথাও জলের পাইপ লাইন বসানোর জন্য রাস্তা খোড়া হয়েছে! আবার কোথাও রাস্তার ধারেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রাস্তার ইমরত দ্রব্য! সব মিলিয়ে গোটা কোন্নগর শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে […]











