নবান্ন,হাওড়া ৩০ এপ্রিল:- রাজ্যে একলাফে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩। কো-মর্বিডিটি অর্থাৎ অন্যান্য অসুখে মারা গেছেন আরও ৭২ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা পজিটিভ থাকা মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২।গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৯ জন। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে এ কথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । মোট ১৬ হাজার ৫২৫ জনের করোনা পরীক্ষা করেছে। গত একদিনে ১৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৬ এপ্রিল পর্যন্ত ১৪ টি ল্যাবের অনুমোদন দিয়েছে কেন্দ্র। যার মধ্যে রাজারহাটের ক্যান্সার হাসপাতালের ল্যাবে প্রযুক্তিগত কারণে নমুনা পরীক্ষা বন্ধ আছে। ফলে এই মুহূর্তে ১৩ ল্যাবে নমুনা পরীক্ষার কাজ চলছে। গত একদিনে যে ৩৭ জন আক্রান্ত হয়েছেন তার ৮০% কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা ও হুগলি থেকে। কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর রেড জোনে আছে। গোটা রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা এদিন বেড়ে গেছে। বৃহস্পতিবার কনটেনমেন্ট জোনের সংখ্যা ৪৪৪। কলকাতায় কন্টেনমেন্ট জোন ২৬৪, হাওড়ায় ৭২ ও উত্তর ২৪ পরগনায় ৭০। আটটি জেলা সম্পূর্ণভাবে কোভিড মুক্ত।
Related Articles
দেশ স্বাধীন হওয়ার আগে প্রতিষ্ঠিত কেশবপুরের মুখার্জি বাড়ির মা কালীর পুজো।
মহেশ্বর চক্রবর্তী, ৩ নভেম্বর:- আজ সমারোহে পুজিত হচ্ছে মাকালী। মা কালীর পুজো নিয়ে নানান ইতিহাস লক্ষ্য করা যায়। ইতিহাসের পাতা থেকে বাদ যায়নি হুগলির আরামবাগ ব্লকের কেশবপুরের মুখার্জি বাড়ির মা কালীর পুজো। এখন মুখার্জি বাড়ির পুজোতে এখন সাজ সাজ রব। এই পূজাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীরা আনন্দ ও উৎসবে মুখরিত হয়ে ওঠেন। এই পূজাটির প্রতিষ্ঠিত […]
রিষড়ায় উপ-পুরপ্রধানের সামাজিক কর্মসূচিতে চাঁদের হাট।
তরুণ মুখার্জি, ২৬ ডিসেম্বর:- রিষড়া পুরসভার উপ-পুর প্রধান জাহিদ হাসান খানের উদ্যোগে গত ১৫ বছর ধরে রিষড়া ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সামাজিক কর্মসূচির আয়োজন করে। এবছরও সেই কর্মসূচি অনুষ্ঠিত হলো। পাঁচ দিনের এই অনুষ্ঠানে একদিকে যেমন রক্তদানের মতন একটা বড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে এলাকার যে সমস্ত দুস্থ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া […]
ক্রিকেট মাঠে ১৪ বছর বয়সেই স্বপ্নের ঠিকানা মোনামির।
হুগলি, ৯ এপ্রিল:- বাবা মুরগীর দোকান চালায়,সংসারে নুন আনতে পান্তা ফুরায় সেই সংসারের মেয়ের যেন আকাশ ঋোয়ার স্বপ্ন, ছোট থেকেই স্বপ্ন ক্রিকেটার হওয়ার ইচ্ছে মোনামি পাত্রর। তার জন্যই এই ছোট্ট বয়সেই চলছিল নিরলস পরিশ্রম। ১৪ বছর বয়সেই দারুন ক্রিকেট প্রদর্শন দেখিয়ে সুযোগ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। যার জন্য খুশি তার পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরা। […]











