হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন বিক্ষোভকারীরা ৬টি বাসে ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Related Articles
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ৯ নভেম্বর:- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালির নিশ্চিন্দা ষষ্ঠীতলার সাঁপুইপাড়া এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এদিন তাঁদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেখেন গৃহবধূ স্মৃতিলেখা রায়চৌধুরীকে (২১) বিছানায় শুইয়ে রাখা হয়েছে। গলার দাগ দেখে তাঁদের সন্দেহ হয়। মৃতার পরিবার […]
পুজোয় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু , চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল।
হাওড়া , ১২ অক্টোবর:- আসন্ন উৎসবের মরসুমে করোনার প্রকোপ বাড়লে তার মোকাবিলা করার জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি সহ এই সমস্ত সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান পুজোর আগেই বিভিন্ন সরকারি কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ শতাংশ বাড়ছে। বর্তমানে এই সব হাসপাতালগুলিতে […]
সেফ হোমের উদ্বোধন আরামবাগে।
আরামবাগ, ২৫ মে:- সেফ হোমের উদ্বোধন হল হুগলি জেলার আরামবাগ এক নম্বর ওয়ার্ডে। এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা থেকে শুরু করে সঠিক পরিসেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হয়। জানা গিয়েছে, […]







