হুগলি,৩০ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশকর্মীরা বৃহস্পতিবার রক্ত দিলেন। এদিন সকালে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের মোট ৩০ জন পুলিশকর্মী রক্তদান করলেন।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কমিশনার হুমায়ুন কবীর জানান যে স্বাস্থ্য আধিকারিক রা কতটা রক্তের প্রয়োজন জানিয়ে দিচ্ছেন ,সেই চাহিদা মত আমরা পুলিশকর্মীরা রক্ত দিচ্ছি। কারণ এই সময় রক্ত অপচয় করা যাবে না।কারণ লক ডাউনের জন্য বিভিন্ন ক্লাব বা এন জিও রা শিবির করতে পাচ্ছেন না তার জন্য রক্তের অভাব পূরণের জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে রক্ত দেওয়া হচ্ছে। এইটা নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা পঞ্চম রক্তদান শিবিরের আয়োজন করলো। আজকে মোট ৩০ জন রক্তদাতা শ্রীরামপুরের রক্তদান শিবিরে রক্ত দান করেন। তার সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হয় যে এইযে ভয়াবহ যে মরণব্যাধি করোনা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে এর থেকে রক্ষা পেতে গেলে লকডাউন একটা বড় উপায , কিন্তু দেখা যাচ্ছে মানুষজন কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম মানছেন না বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলাফেরা করছেন। এ প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান পুলিশের পক্ষ থেকে তো হচ্ছে মাইকিং এবং অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবার মানুষকে আবেদন জানানো হচ্ছে ইতিমধ্যে আমরা কিছু বাজার কে অন্যত্র সরিয়ে দিয়েছি কিছু বাজারের পরিধি বাড়িয়েছি কিন্তু তা সত্বেও কিছু সংখ্যক মানুষ এগুলি কানে তুলছেন না এদের বিরুদ্ধে পুলিশ ব্যাবস্থা নিচ্ছে । ইতিমধ্যে বেশকিছু গ্রেপ্তারও হয়েছে। এবং আমরা আবারও অনুরোধ করছি বিনা কারণে আপনারা এই বিপদকালীন পরিস্থিতিতে রাস্তায় বেরোবেন না। তবে তিনি একথা জানান অধিকাংশ সচেতন মানুষ এই বিপদের কথা মাথায় রেখে লকডাউন সহ সরকারি নিয়ম মানছেন।
Related Articles
পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, ১৬টি হাঁসের মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।
হাওড়া, ১২ মার্চ:- পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, বালির খামার পাড়ায় ১৬টি হাঁসের মৃত্যু। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। যে বা যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের শাস্তির দাবি উঠেছে। জানা গেছে, পুকুরে বিষক্রিয়ায় শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রাজহাঁস সহ ১৬টি হাঁসের মৃত্যু ঘটেছে। বাকি জীবিত হাঁসগুলো জলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বালির পি কে গাঙ্গুলি […]
আমরা মন্দিরে ও বাড়িতে রামকে পুজো করি , বিজেপি রামকে রাস্তায় নামিয়ে এনেছে – সুব্রত মুখার্জি।
পশ্চিম মেদিনীপুর , ১১ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে আদিবাসী আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিলকা মুরমুর ২৯২ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী সমাজের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল জন জাতির উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের […]
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে বৌদিকে খুন করলো দেওর! চাঞ্চল্য হুগলিতে।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- ধারালো হাঁসুয়া(কাটারি) পরে আছে রাস্তায় পাশে চাপচাপ রক্ত। বৌদি পানমনি হাঁসদাকে কুপিয়ে খুন করে পুলিশে ধরা পড়ল দেওর অনিল হাঁসদা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার আলিনগরের আদিবাসী পারার বাসিন্দা পানমনি তার বোন রানু হাঁসদাকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন আজ বেলায়। আলিনগর পোলবা রোডের পাশের একটি ক্লাবে হাঁসুয়ায় শান দিয়ে অপেক্ষা […]










