নদীয়া ,২৯ এপ্রিল:- এক দম্পতি, নিজেদের প্রথম বছরে বাৎসরিক বিবাহবার্ষিকী বাড়িতে পালন না করে তারা পৌঁছে গেলেন শান্তিপুর তিন নম্বর রেল গেট সংলগ্ন এলাকার একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে। বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যে টাকা খরচা হত বাড়িতে, সেই অর্থ ব্যায় করে এবার প্রান্তিক রোজ খেটে খাওয়া মানুষগুলোকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা গেল। তাদের শুধু খাদ্য সামগ্রী নয়, বিবাহ বার্ষিকী উপলক্ষে দুজন দুজনে মালা বদল করল ১০৮ বছর বয়সি বৃদ্ধার আশীর্বাদ নিয়ে। এই ধরনের নজিরবিহীন ঘটনা আজ দেখা গেল শান্তিপুরের মাটিতে। দম্পতি সুরজিৎ দাস, ও মাম্পি দাস, তার পরিবারের সাথে বেশ কিছুদিন ধরেই এই ধরনের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা জানায়, পরে সম্মতি মেলে, সুরজিৎ দাস শান্তিপুড়ের খুব পরিচিত দিশারি নামে একটি সংগঠনের সাথে যুক্ত আছে। তাদের ইচ্ছার কথা সংগঠন কেউ জানানো হয় তারপরই দিশারী পরিবার কে সাথে নিয়ে বেরিয়ে পড়ে ওই প্রান্তিক মানুষ গুলোর মধ্যে। এই বিষয়ে সুরজিৎ দাস জানান, দীর্ঘ টানা ৪০ দিন ধরে লকডাউন চলছে যারা দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ তারা কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের একবেলা জুটছে না খাবার। তাই তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই অভিনব চিন্তাভাবনা।
Related Articles
কার্নিভালের রাতে প্রেমিকার বাবা মায়ের হাতে কুপিয়ে খুন প্রেমিক।
সুদীপ দাস, ৮ অক্টোবর:- নাবালিকা ও নাবালকের প্রণয় নাবালিকার বাবা-মা জানতে পেরে নাবালক প্রেমিককে বেধারক মার এবং কাটারির কোপ।ঘটনার স্থল থেকে গুরুতর আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। যদিও অন্যত্র নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। সেই মারার সময়ের […]
তারকেশ্বরের বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর।
তারকেশ্বর , ৬ এপ্রিল:- স্বপন দাশগুপ্ত নির্বাচনী এজেন্ট অরিন্দম ভট্টাচার্য আক্রান্ত। ভাঙচুর করা হয়েছে গাড়ি। ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা। ধরমপুরে আক্রান্ত হন তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। স্বপন দাশগুপ্ত তিনি নিশ্চিন্তপুর এ আসেন তাঁর সঙ্গে দেখা করতে আসেন তার এজেন্ট। তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। ধাক্কাধাক্কি করা হয় স্বপন দাশগুপ্ত নির্বাচনী এজেন্ট […]
শ্রীরামপুরে ডেনিশ বিল্ডিং এ শিল্পী শুভাপ্রসন্ন।
হুগলি,২৩ জানুয়ারি:- হুগলি রিভার কমিশন ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনরের যৌথ উদ্যোগে পালন করা হলো দি সেকেন্ড হুগলি হেরিটেজ ডে। শ্রীরামপুর কোর্ট কম্পাউন্ডে নতুন রুপে তৈরি হওয়া ড্যানিশ বিল্ডিংএ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ হেরিটেজ কমিটির চেয়ারম্যান শুভা প্রশন্ন ভট্টাচার্য। এদিন জেলার পুরোনো স্থাপত্য নিয়ে একটি বই প্রকাশ করা হয়।তিনি জানান হুগলি জেলার […]







