তরুণ মুখোপাধ্যায়,২৮ এপ্রিল:- বহু টাকা ব্যয় করে রাজ্য সরকার শেওড়াফুলি দিল্লি রোডের ধারে তৈরি করেছিল আরএমসি মার্কেট। বিশাল জায়গার উপর গড়ে ওঠা অত্যাধুনিক এই মার্কেটটি এতদিন চালু করা যায়নি কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষের চক্রান্তে। অথচ অল্প পরিসরে শেওড়াফুলি স্টেশনের ধারে হাটে যে সবজি বাজার টি বসতো এবং এই বাজার কে ঘিরে একশ্রেণীর তোলাবাজির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল দশকের পর দশক ধরে। কিন্তু এবারের যে করোনার আতঙ্কে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই রোগকে প্রতিরোধ করতে গেলে সোশ্যাল ডিস্টেন্স সিং বা সামাজিক দূরত্বটা সবথেকে বড় প্রয়োজন। এই হাটে এত মানুষের ভিড় হতো যার ফলে এখানে তা মানা হচ্ছিল না ।তাই শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে এই বাজারটি এখান থেকে সরিয়ে তৈরি হওয়া অত্যাধুনিক আর এম সি বাজারে স্থানান্তরিত করা হবে। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন পুরো সভার 10 নম্বর ওয়ার্ডের জঞ্জাল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ
এবং পুরপ্রধান অরিন্দম গুইন। তাদেরই প্রচেষ্টায় বাজারটা এখন চলে গেছে বিশাল পরিসর জায়গায়।এদিন আরএমসি মার্কেট পরিদর্শনে এসেছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব। তিনি অত্যাধুনিক বাজার টি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ।এবং এখানে যে সমস্ত ব্যাপারীরা তাদের মালপত্র নিয়ে আসেন তারা দিলীপ যাদব এর সঙ্গে কথা বলে তাদের কিছু সুযোগ সুবিধার বিষয়ে কথ বলেন। এবং তাদের বক্তব্য যেভাবে এতদিন ধরে তাদের ওপর নানা অন্যায় অবিচার হয়েছে আমরা এখানে এসে খুশি এবং একটা আধুনিক পরিবেশে এবং বিশাল জায়গায় এই বাজারটি হওয়ায় তাদের পক্ষে খুবই সুবিধা হবে। শুধু তাই নয় বাজারটি শেওড়াফুলি হাটের ঘিঞ্জি পরিবেশ থেকে সরে যাওয়ায় খুশি এলাকাবাসী তাদের বক্তব্য প্রতিদিন এখানে যেভাবে কোলাহল হতো এবং কাঁচা শাক-সবজির পাতা পড়ে পরিবেশ দূষণ হতো তা থেকে মুক্ত করতে পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।Related Articles
দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,১ জানুয়ারি:- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। বুধবার ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে হাওড়ায় এক অনুষ্ঠানে অরূপ রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “দুঃসময়ে যারা দলের জন্য লড়াই করেছেন তাদের ভুললে চলবে না। পুরনো কর্মীরাই আমাদের […]
কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার এর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা।
কলকাতা, ৭ জুলাই:- কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার (মহম্মদ ইউসুফ খান)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ কুমার প্রায় পাঁচ দশক ধরে ৬৫ টির ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি: মুঘল -এ,- আজম, গঙ্গা-যমুনা, দেবদাস, শবনম, মুসাফির, মধুমতী, সাগিনা মাহাতো, ক্রান্তি […]
দলবদলুদের ঘরে ফেরা আটকাতে এবার পোস্টার হাওড়ার বাঁকড়ায়।
হাওড়া, ১২ জুন:- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বেইমানি গদ্দারি করেছে ডোমজুড়বাসীর কাছে তাদের কোনো জায়গা নেই। সলপের পর শনিবার এই পোস্টার দেখা গেল হাওড়ার বাঁকড়ায়। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নামে এমনই পোস্টার লাগানো হয়েছে বাঁকড়ার বিভিন্ন এলাকায়। হাওড়ার বাঁকড়ায় মুন্সীডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কারও নাম উল্লেখ না করে দলবদলুদের সম্পর্কে ওই পোস্টার দেওয়া হয়েছে। কয়েকদিন […]






