নবান্ন,হাওড়া,২৭ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় মৃত্যুর ঘটনা না ঘটলেও রাজ্যে আরও ৪৩ জন নতুন করে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অধিকাংশই হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বাসিন্দা। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০৪ জন এই রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন এখনো পর্যন্ত ১০৯ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই সময়ে রাজ্যে ১হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ৪৪৭ জন বিভিন্ন সরকারি কোয়ান্টাইণ কেন্দ্রে রয়েছেন। এই সময় রাজ্যে করণা আক্রান্ত ১৮ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে মুখ্য সচিব জানিয়েছেন ।যেটা জাতীয় গড়ের সমান বলেও তিনি দাবি করেন। গত এক সপ্তাহে সন্ধানে অ্যাপের মাধ্যমে আশা কর্মীরা রাজ্যের তিন কোটি ৪০ লক্ষ বাড়িতে সমীক্ষা চালিয়েছেন বলে তিনি জানান। লক ডাউন এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কিছুটা ছাড় দিতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে এখনো পর্যন্ত ৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন ।যার মধ্যে সব দিক খতিয়ে দেখে ২ হাজার ৮৪টি আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ১ হাজার ৪৬৩টি আবেদনপত্র খারিজ করে দেওয়া হয়েছে।
Related Articles
সর্বভারতীয় স্তরে ২ দিন ব্যাপী প্রাক্তনী সম্মেলনের সূচনা বেলুড় মঠে।
হাওড়া,২৮ ডিসেম্বর:- সর্বভারতীয় স্তরে দু’দিনের প্রাক্তনী সম্মেলনের সূচনা হলো বেলুড় মঠে। শনিবার সকালে এর সূচনা হয়। দু’দিনের এই সম্মেলনে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবেন। এই সম্মেলনে দেশের ৪৮টি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীন প্রায় দ্বিশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা যোগ দিয়েছেন। শনিবার সম্মেলনের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও […]
রাজমিস্ত্রি বাবলু সিং হত্যা মামলায় তদন্তের কাজ চলছে। ফোন উদ্ধারে চলছে তল্লাশি। জানালেন হাওড়া সিটি পুলিশের ডিসি।
হাওড়া, ২৯ মে:- রাজমিস্ত্রি বাবলু সিং হত্যা মামলায় তদন্তের কাজ এগিয়ে চলছে। নিহতের মোবাইল ফোন উদ্ধারেও চলছে তল্লাশি। রবিবার সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে একথা জানান হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল কে কান্নন। তিনি বলেন, বাবলু সিং হত্যা মামলায় মূল অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের মোবাইল এখনও উদ্ধার করা যায়নি। সেই […]
সাঁওতাল বিদ্রোহের অমর শহীদদের শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক হুল দিবস পালন গোঘাটে।
আরামবাগ, ৩০ জুন:- ৩০ শে জুন সাঁওতাল বিদ্রোহের সুচনা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপুর্ন ঘটনা। তাই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে সারা রাজ্য জুড়ে পালন করা হয়। সেই মতো হুগলির গোঘাটের কুমুড়শা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে পালিত হয় হুল দিবস। দুই দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। উল্লেখ্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ একটি মাইলফলক […]









