চিরঞ্জিত ঘোষ,২৫ এপ্রিল:- হুগলির বেগমপুরের সমাজসেবী গোরাবাবা মানুষের এই দুঃসময়ে এলাকার দুস্থ অটো এবং টোটো চালকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। করোনার মহামারী ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে চলছে লক ডাউন।সমস্ত মানুষ ঘর বন্দি হয়ে রয়েছেন । এই অবস্থায় বিশেষ করে গরিব মানুষরা তাদের খাদ্য সামগ্রী জোগাড় করতেই প্রাণান্তকর অবস্থার পড়েছেন ।দুস্থ মানুষ দের পাশে দাঁড়াবার জন্য হুগলির বেগমপুরের প্রায় ১৬০ জন অটো এবং টোটো চালকদের কে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলেন গোরাবাবা তার বক্তব্য আমিও একজন সাধারন মানুষ , কিন্তু তবুও দুঃসময়ে যারা দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে বিশেষ করে আমার এলাকার যে সমস্ত টোটো এবং অটো চালকরা আছেন তারা এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছে ন এখন সমস্ত কিছু বন্ধ ফলে রাস্তায় বের হতে পারছেন না কোনরকম সওয়ারি তাদের জুটছে না এই অবস্থায় তাদের পরিবারগুলি প্রায় উপোস করে কাটাচ্ছেন ।সেই কথা মাথায় রেখে আমি এই সমস্ত টোটো চালকদের হাতে এক বস্তা করে চাল এবং দেড়শ টাকা করে তুলে দিয়েছি । যাতে অন্তত কিছুটা দিন পরিবারগুলি খেয়ে পরে বাঁচতে পারে। গোরা বাবার আবেদন সরকারের কাছে অন্তত এই দুঃসময়ে যাতে আরো বেশি করে আমাদের সমাজের গরিব মানুষদের পাশে থাকা যায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেই দিকে নজর দিন। বিপদ আসে বিপদ কেটেও যায়। আমরা সেই সুদিনের দিকে তাকিয়ে আছি।
Related Articles
মন্ত্রিসভার পর প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদল রাজ্যের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মন্ত্রিসভার রদবদলের পর প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদল করল রাজ্য সরকার। জেলাশাসক ও আইপিএস মহলে ব্যাপক রদবদল করা হয়েছে এই পর্বে। মোট ১১ জেলার জেলাশাসককে বদল করা হয়েছে। মোট ৩১ জন আইপিএস বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন। মোট ৮ পুলিশ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর […]
তৃণমূল সুপ্রিমো বাংলাকে অশান্ত করার পরিকল্পনা নিয়েছেনঃ অর্জুন
ব্যারাকপুরঃ , ২৬ মার্চ:- তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় তাতে বোঝা যাচ্ছে উনি বাংলাকে অশান্ত করার পরিকল্পনা নিয়েছেন। শুক্রবার সকালে ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ছেলে পবন সিংয়ের হয়ে প্রচারে অংশ নিয়ে এমটাই মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। সাংসদের অভিযোগ,মুখ্যমন্ত্রী বাংলাকে অশান্ত করার সমস্ত পরিকল্পনা নিয়েছেন নিয়েছেন। যাতে বাংলাকে অশান্ত করে আসন্ন বিধানসভা নির্বাচনে ফয়দা তুলতে […]
মশা মারতে কামানের উদ্বোধন নবগ্রামে।
হুগলি , ১৪ আগস্ট:- ডেঙ্গু দমনে অত্যাধুনিক প্রযুক্তির ফগ মেশিনের উদ্বোধন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল । শুক্রবার নবগ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে নবগ্রাম এলাকায় ডেঙ্গু মোকাবিলায় দুটি নতুন ফগ মেশিন কেনা হয় । এদিন কোন্নগর স্টেশন চত্বরে সেই ফগ মেশিন দুটির উদ্বোধন করেন বিধায়ক প্রবীর ঘোষাল । এই মেশিনের মাধ্যমে নবগ্রামের বিভিন্ন এলাকায় ধোয়া দিয়ে মশা […]







