অঞ্জন চট্টোপাধ্যায়,২৪ এপ্রিল:- কলকাতা ময়দানে সাংবাদিকতা তে নক্ষত্র পতন চলে গেলেন চিত্র সাংবাদিক রনি রায় – সাংবাদিকরা এমন পাহারাদার যারা গোটা রাস্তায় আলো জ্বালাবার দায়িত্বে থাকে। কিন্তু তার নিজের ঘরে অন্ধকার। গোটা দুনিয়ার খবর নিলেও তার খবর কেউ নেয় না। কিন্তু এই পেশাতে আবেগ আছে সেখানে কিছু ব্যক্তি এমন আছে যাদের কিছু হলে সেটা দাবানল এর মতো ছড়িয়ে যায়। সেলেব্রেটিরাও অবাক হয়ে চোখে জল আনেন। ঠিক তেমনি হলো সচিন টেন্ডুলকার এর জন্মদিনের দিনে মৃত্যু হলো ময়দান এর খেলাপ্রেমি চিত্র সাংবাদিক রনোজয় রায় এর। তবে ময়দান ও তারকা দের কাছে রনি দা নামেই জনপ্রিয় ছিলেন। প্রায় ৩ দশক এর ওপর বাংলার প্রথম সারির দৈনিক এ ছবি তুলেছেন। খেলার মাঠ মূল জায়গা হলেও অন্য জায়গাতেও ছিল অবাধ বিচরণ। জ্যোতি বসুর বহু জনপ্রিয় ছবি তিনি তুলেছিলেন। খেলার মাঠে তো ভুরি ভুরি বিখ্যাত ছবি তার হাতে তোলা। ময়দান ও খেলাপ্রেমী মানুষটিকে সৌরভ, সচিনরা এক নাম চিনতেন। শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যা ও সুগার ফল্ট করে ৫৭ বছর বয়স এ অকাল প্রয়াণ হলো কলকাতা বাঙুর হাসপাতাল এ। ময়দান এ বহু সাংবাদিক ও চিত্র সাংবাদিক দের উত্থান এর পেছনে রয়েছে রনি রায়। খেলাপ্রেমী মানুষটির জন্য করোনা ভীত ময়দান এ শোকের ছায়া।পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শোক বার্তা পাঠানো হয়েছে।
Related Articles
গরুর গাড়ি চেপে লকেটের প্রচার , পাল্টা কটাক্ষ তৃণমূলের।
হুগলি , ২৬ মার্চ:- গরুর গাড়ি চেপে অভিনব প্রচার সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এদিন চুঁচুড়া বিধানসভার পোলবা থানা এলাকার বিস্তীর্ণ প্রান্তে গরুর গাড়ি চেপে প্রচার করেন। গ্রাম বাংলার পরিচিত মুখ গরুর গাড়ি। গ্রামের ভিতরে সেই গরুর গাড়িতে চেপে লকেটের প্রচার ছিলো সত্যিই আলাদা চমক। পাশাপাশি গরুর গাড়ি করে লকেটের এই প্রচারকে কটাক্ষ করতে […]
লকডাউন ভাঙ্গায় তৃণমূলের পথেই বিজেপি – স্বীকারোক্তি দিলীপের।
নদীয়া , ১৫ জুন:- নদিয়ার রানাঘাট বিজেপির পার্টী অফিসে সোমবার এক সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্জালোচনার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে , কোথাও কোথাও আমাদের এমএলকে আটকানোর চেস্টা হচ্ছে। ত্রান বন্টন করতে দেওয়া হচ্ছে না। রাজ্যের পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় […]
মহাসমরেহে পালিত হল মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব।
নদীয়া, ৭ জুলাই:- মহাসরহে ধুমধাম এর সাথে পালিত হল নদীয়ার মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব। রবিবার সকাল থেকেই উৎসবে মুখর হয়ে ওঠে নদীয়ার নবদ্বীপের মানুষ। জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেব কে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়। অন্যদিকে বিদেশি ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তন এ […]









