হাওড়া,২২ এপ্রিল:- সুস্থ সন্তানের জন্ম দিলেন এক করোনা পজেটিভ মহিলা। উলুবেড়িয়ার ফুলেশ্বরের এক হাসপাতালে ওই সন্তানের জন্ম দিয়েছেন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত মহিলা। হাওড়ার শিবপুরের বাসিন্দা ওই মহিলা ফুলেশ্বরের বেসরকারি হাসপাতালে গত শনিবার থেকে চিকিৎসাধীন রয়েছেন। করোনা রোগীদের চিকিৎসার জন্য ওই হাসপাতালটি সংরক্ষিত করেছে রাজ্য সরকার। লালারস পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সোমবার রাতে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। সদ্যোজাত সন্তান এই মুহূর্তে সুস্থ আছে। তবে তারও করোনা পরীক্ষা হবে। এদিকে করোনা আতঙ্কের মধ্যে ওই মহিলা সুস্থ সন্তানের জন্ম দেওয়ায় খুশি তার বাড়ির লোকেরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাসপাতাল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
Related Articles
বেলুড় মঠে রাজ্যপাল।
হাওড়া , ২৪ অক্টোবর:- রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজামণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার মহাঅষ্টমীর বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি। প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা করেন। মঠ ছেড়ে […]
অনাস্থা ভোটে পুলিশের লাঠিচার্জ , রণক্ষেত্র এলাকা, ৯-৩ ভোটে প্রধানকে হারালো উপপ্রধান চন্দ্রহাটিতে।
সুদীপ দাস, ২২ ফেব্রুয়ারি:- দুবারের চেষ্টাতেও দল রাজি হয়নি, অবশেষে হাইকোর্টের নির্দেশে ভোটাভুটি, রাতে প্রধানের বাড়িতে বোমা, বিকেলে পুলিশের লাঠিচার্জ, হুলস্থুল অবস্থাতেই ৯/৩ ভোটে হার প্রধানের। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর চুঁচুড়া-মগরা ব্লকের চন্দ্রহাটি ১নম্বর গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৫। শেষবার পঞ্চায়েত ভোটে বিজেপি ৩টি আসন পেয়েছে। বাকি ১২টি আসনে জিতে পঞ্চায়েত দখল করে […]
কোথাও থিম, কোথাও সাবেকি, গণপতিদেবের পুজোয় এক অন্যরূপ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে।
উঃ২৪পরগনা, ৩১ আগস্ট:- হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ গণেশ পুজো। সারা দেশ জুড়ে মেতেছে গণেশ চতুর্থীর উৎসবের আমেজে। তবে মুম্বাই, ব্যাঙ্গালুরুর মত উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তেও ধুমধাম আকারে আয়োজিত হয়েছে গণেশ পুজো। কোথাও গণপতি দেব সেজেছেন থিমের ঝলকে। আবার কোথাও সাবেকি প্যান্ডেল করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপকে। বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত গণেশ পুজোয় […]








