তরুণ মুখোপাধ্যায়,২০ এপ্রিল:- করোনার সংক্রমণ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে প্রশংসনীয় উদ্যোগ নিলেন শেওড়াফুলি বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। এদিন সকাল থেকে সুবীরবাবু দমকল বাহিনীর সাহায্যে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বাড়ি এবং আবাসনের স্যানিটেশনের কাজ চালিয়ে গেলেন । যবে থেকে লক ডাউন শুরু হয়েছে সেই সময় থেকে এলাকার গরিব দুস্থ মানুষদের পাশে সদাসর্বদা রয়েছেন কাউন্সিলর সুবীর ঘোষ । ইতিমধ্য এলাকার দুস্থ মানুষদের যেমন খাবারের বন্দোবস্ত করেছেন তার সঙ্গে তাদের হাতে তুলে দিয়েছেন নানাবিধ খাদ্যবস্তু । সঙ্গে এইসব মানুষদের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে পুরসভার ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে গেছেন। শুধু তাই নয় এলাকার মানুষরা যাতে কোনরকম অসুবিধার মধ্যে না পড়ে তার জন্য সুবীর বাবু এবং এই এলাকার যে সমস্ত তৃণমূল কর্মীরা আছেন তাদের নিয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন , এই বিপদের দিনে সাধারণ মানুষের যাতে কোন কষ্ট না হয় ।
সুবীরবাবু বলেন আমাদের নেত্রী শিখিয়েছে বিপদের দিনে কিভাবে মানুষের পাশে থাকতে হয় । তার কড়া নির্দেশ রাজ্যে এই আপৎকালীন অবস্থা যেন কোন মানুষ কষ্টের মধ্যে না থাকেন কোন মানুষ যেন না খেয়ে থাকেন সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। সেই জন্যেই আমাদের শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আমরা আবারও এলাকার বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করলাম। দমকলের গাড়ি প্রতিষেধক ওষুধযুক্ত জল ছিটিয়ে স্থানীয় বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করেন। আমাদের অনুরোধ এলাকাবাসীর কাছে আপনারা এই বিপদের দিনে নিজেরা যেমন সুস্থ থাকুন তেমনি নাগরিকদের সুস্থ থাকতে সাহায্য করুন। কারণ এই মহামারী থেকে বাঁচতে একমাত্র বাড়িতে থাকাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায় যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও আমাদের রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা আবেদন করেছেন ।আপনারা আমাদের রাজ্য কে সুস্থ এবং সবল রাখতে এবং বিধি-নিষেধ গুলি মেনে চলুন।Related Articles
ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জের দেওচড়াই
কোচবিহার , ১৬ নভেম্বর:- ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেওচড়াই। গতকাল রাতে ঘটনাটি ঘটে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলকানীর বাজার এলাকায়। ওই ঘটনায় দুটি বাইক ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে এলাকা শান্ত রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে। স্থানীয় ও […]
আইপিএলে প্রথম একাদশে অভিষেক হতে পারে বাংলার ইশান পোড়েলের , ইঙ্গিত রাহুলের
স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর:- আইপিএল এ একের পর এক ম্যাচে হেরে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল এর। খেলতে নামা মানেই হারবে কিংস ইলেভেন, এই কথাটাই এখন শোনা যাচ্ছে দর্শকদের মুখে মুখে। কারণ সাফল্যের ধারেকাছেও নেই তারা। চলতি আইপিএলে সাত ম্যাচে খেলে ছয়টিতে হার। জিতেছে কেবল একটি ম্যাচে। লিগ টেবিলে […]
কোরণাকে লাটে তুলতে ঢ্যাঁড়া পেটালেন ডানকুনির উপ পৌরপ্রধান।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই সকাল- সকাল ঢ্যাঁড়া পেটানোর আওয়াজে ঘুম ভাঙলো ডানকুনি বাসীর। তড়িঘড়ি জানালা দিয়ে উঁকি মারতে অনেকেই ঘাবরে গিয়েছিলেন। আবার বুঝি নতুন কোন নির্দেশিকা। কিন্তু ঘোষনা শুরু হতেই সকলের মুখে একগাল হাসি। অবশেষে খুশির খবরটা তবে এলো বুঝি! নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু মানুষই বলেছিলেন ভারতে লকডাউন সফল করতে […]






