নিজস্ব সংবাদাতা, নদিয়াঃ নিম্নমানের চাল ডালে পোকা এবং সেই সাথে আলু পচা।এই অভিযোগে সোমবার নদিয়ার রানাঘাট থানার পুলিননগর এলাকায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।ঘটনা এদিন সকাল ১১ টা নাগাদ পুলিননগর প্রাইমারী স্কুলের ১২৪ নম্বর অঙনওয়ারী কেন্দ্রের। দিদিমনি মালা প্রামানিক আজ ওই ওই শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য বস্তা খুলে চাল ডাল আলু বিতরন করেন।অনেকে সামগী নেবার পরে বাড়ি গিয়ে দেখেন চাল,ডালে পোকা ও আলু পচা।এরপর গ্রামের মহিলারা ওই অংগনওয়াড়ী কেন্দের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট ১ নং বিডিও আধিকারিক,সি ডি পি ও আধিকারিক,সুপারভাইজার ও স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব। গ্রামের মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে খাবার নিম্নমানের ছাড়াও ঠিকমত দিদিমনি ও হেল্পার নিয়মিত আসেন না।খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ বাহিনী।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। কতৃপক্ষের সকলের উপস্থিতিতে ওই ICDS কর্মীকে শোকজ করেন CDPO মদন কুমার দাস। দিদিমনি না বুঝে দেখে সকলকে এই নিম্নমানের দুর্গন্ধ খাবার সামগ্রী দেওয়ায় ক্ষমা প্রার্থী সকলের কাছে।পরে পাশের একটি অন্য সেন্টার থেকে নতুন করে চাল ডাল আলু নিয়ে এসে সকল মায়েদের বিতরন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।জদিও দীর্ঘদিন ধরে পড়ে থাকায় চাল, ডাল খারাপ হয়েগেছে বলে জানান ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু পাল।
Related Articles
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা তৈরি হচ্ছে।
কলকাতা, ১২ জুলাই:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন দফতরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী আছেন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তা জানতে চেয়ে সব দফতরকে চিঠি পাঠিয়েছে। বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে দু’মাসের মধ্যে সব দফতরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। মূলত চার শ্রেণির কর্মী- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন […]
কোতুলপুর এ বিজেপির বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।
বাঁকুড়া , ২০ মার্চ:- কোতুলপুর এ বিজেপির বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। কোতুলপুর এ সিনেমা তলার নিকটে একটি দেয়ালে বিজেপির পক্ষ থেকে কোতুলপুর বিধানসভার বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার এর সমর্থনে দেওয়ালে বিতর্কিত দেওয়াল লিখনের জল্পনা রাজনৈতিক মহলে। যা লেখা হয়েছে লুঙ্গি বাহিনীর হাত থেকে বাঁচতে বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার কে ভোট দিন […]
সাংবাদিক সেজে প্রেস লাগানো গাড়ি নিয়ে এটিএম জালিয়াতি হুগলিতে।
সুদীপ দাস, ২ জানুয়ারি:- এটিএমের টাকা তোলায় সাহায্য করার নাম করে এটিএম জালিয়াতি। পুলিশের চোখে ধুলো দিতে প্রেস লাগানো গাড়িকে হাতিয়ার করে লক্ষাধিক টাকা জালিয়াতির ঘটনায় গ্রেফতার হওয়া নিমতার বাসিন্দা সুব্রত গিরিকে পুলিশি হেফাজতে নিয়ে উদ্ধার হলো শতাধিক ATM কার্ড ও। এদিন এবিষয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো দাদপুর থানার উদ্যোগে। এদিনের সাংবাদিক বৈঠকে দাদপুরের […]










