নবান্ন,হাওড়া,২০ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যাক্তিদের বাদ দিয়ে এই মূহূর্তে ২৪৫ জন সংক্রমিত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলে মুখ্যসচিব রাজীব সিনহা আদ নবান্নে জানিয়েছেন।বিশেষজ্ঞ কমিটি নতুন করে কোন রিপোর্ট না দেওয়ায় রাজ্যে করোনা মৃতের সংখ্যা ১২ই রয়েছে বলে তিনি জানান। গত ২৪ ঘণ্টায় সাতজন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন এপর্যন্ত রাজ্যে ৭৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। তিনি জানান আজ থেকে কলকাতা ও হাওড়ায় র্যাপিড টেস্ট শুরু হয়েছে। আগামী কাল থেকে অন্যান্য জেলাতেও তা শুরু হবে। তিনি জানান এখনও পর্যন্ত রাজ্যে ৫৪৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া যে এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে আরও কড়া করে লকডাউন করা হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন ।তবে প্রশাসনের তরফে নিত্য প্রয়োজনীয় জিনিষের যোগান সুনিশ্চিত করার পরেই কোন এলাকাকে সম্পূর্ণভাবে লকডাউন করা হবে। সুফল বাংলার স্টল থেকেও ওই সব এলাকায় নানা অত্য়াবশ্যকীূয় পণ্য পৌঁছে দেওয়া হবে। মুখ্যসচিব বলেন, শুধু মাত্র আইনি পদক্ষেপ করে লকডাউন সফল করা মুশকিল। মানুষকে এর প্রয়োজনিয়তা অনুভব করে নিজেদের সচেতন হয়ে ঘরে থাকতে তিনি আবেদন জানান। এখন থেকে রাজ্যে দুপুর ১২টা পর্যন্ত মিষ্টির দোকান আর ফুলের দোকান খোলা রাখা হবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
নভেম্বরের দু তারিখ থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে।
কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি বলেন দোসরা নভেম্বর থেকে রাজ্যের সমস্ত কলেজে পঠন-পাঠন শুরু হলেও তা হবে অনলাইনে। বর্তমান পরিস্থিতিতে এখনই কলেজ […]
অবসর নিয়েই প্যারালিম্পিকে প্রশাসকের ভূমিকায় দীপা
স্পোর্টস ডেস্ক,১৩ মে:- খেলা ছাড়ার দিনেই প্রশাসক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন রিও প্যারালিম্পিকে রুপো জয়ী তারকা প্যারা-অ্যাথলিট দীপা মালিক। গতবছর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় দীপাকে। তিনি দ্বিতীয় প্যারাথলিট, যাঁর হাতে রাজীব গান্ধী খেলরত্ন উঠেছে। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার নতুন সভাপতি হলেন খেলরত্ন পুরস্কারে ভূষিত এই তারকা। […]
মেদিনীপুর থেকে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর , ১৩ ফেব্রুয়ারি:- আগামী বিধানসভা ভোট কে পাখির চোখ করে বাংলা দখলের মরিয়া হয়ে পড়েছে গেরুয়া শিবির। এবার সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে বিজেপির পরিবর্তনের ট্যাবলো। এই পরিবর্তনের ট্যাবলো যাত্রার মাধ্যমে গ্রামগঞ্জে ঘুরে পরিবর্তনের বার্তা দেবেন বিজেপি নেতৃত্ব, সেই লক্ষ্যেই গত তিনদিন আগে থেকেই শুরু হয়েছে এই পরিবর্তনের […]






