হাওড়া,১৮ এপ্রিল:- হাওড়াকে করোনা সংক্রমণের রেড-স্টার জোন হিসাবে ঘোষণার পর করোনা পরিস্থিতি সামাল দিতে আরও সক্রিয় হল প্রশাসন। সকাল থেকেই হাওড়ায় বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা নজরে পড়েছে। শনিবার বিকেলে হাওড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা। এদিন গোলাবাড়ি, সালকিয়া সহ শহরের বিভিন্ন রাস্তায়,গলিতে পুলিশের পাশাপাশি বাইকে র্যাফের বাহিনীকেও টহল দিতে দেখা যায়। মুখ্যমন্ত্রী গতকাল প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলেন। প্রয়োজনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এদিন হাওড়ায় আরও সক্রিয় হয় পুলিশ। রাস্তায় যারা বিনা কারণে বেরিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় পুলিশ। অনেকজনকে গ্রেফতার করা হয়।
Related Articles
হাথরাস–কাণ্ডের প্রতিবাদে হাতে টর্চ ও কালো পতাকা নিয়ে মিছিলে হাঁটেন দলনেত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা , ৩ অক্টোবর:- উত্তরপ্রদেশের হাথরাস–কাণ্ডের প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস কলকাতায় মিছিল বের করে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই মিছিল বিড়লা তারা মণ্ডল থেকে শুরু হয়ে শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। সেখানেই একটি ছোট সভামঞ্চে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কর্মী–সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে পা মেলান।মুখ্যমন্ত্রী বলেন, এই কোভিড পরিস্থিতিতে গত ৬–৭ […]
মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী বাবা।
হাওড়া, ২০ ডিসেম্বর:- মেয়ের অপারেশনের জন্য সামান্য কয়েক হাজার টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী হলেন অবসরপ্রাপ্ত এক মেস কর্মী। এর প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল হয় শিবপুর আইআইইএসটি-তে। শিবপুর আইআইইএসটি’তে গত প্রায় ১৭দিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলছিল আন্দোলন। এরই সঙ্গে অবসরপ্রাপ্ত ওই মেস কর্মীর আত্মঘাতী হওয়ার ঘটনা ঘিরে সেই আন্দোলন […]
ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে আগামী শিক্ষাবর্ষে।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- আগামী শিক্ষাবর্ষে রাজ্যে ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে। জাতীয় মেডিকেল কমিশন এরাজ্যের মেডিক্যাল কলেজ গুলির জন্য ডাক্তারি স্নাতক স্তরে ২২৫০ টি এবং স্নাতকোত্তরে ১৪৭ টি নতুন আসন অনুমোদন করেছে। রাজ্যের ১৭ টি মেডিকেল কলেজের ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে মেডিকেল কমিশন। রাজ্যের ছটি হাসপাতালকে সম্প্রতি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন দিয়েছে কমিশন। সেখানে আগামী শিক্ষাবর্ষ […]








