অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ এপ্রিল;- একোস্টার মাধ্যমে কোস্টারিকার বিশ্বকাপ দলের কোচ অস্কারের সঙ্গে কথা ইস্টবেঙ্গলের। লকডাউনের আবহে ইস্টবেঙ্গলে হয়নি বাব়পুজো। তবে বাব়পুজো না হলেও পরের মরসুমের দলগঠন করতে থেমে নেই ইস্টবেঙ্গলের কর্তারা। মরসুম থমকে গেলেও থেমে নেই ইস্টবেঙ্গল। শতবর্ষে ট্রফিহীন ক্লাব পরের বছরের ঘর ঘোছানোর কাজ অনেকটাই এগিযে রেখেছে। বলবন্ত সিং থেকে মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে আগামী বছরের জন্য চূড়ান্ত করে ফেলেছে শতবর্ষের ক্লাব। তবে একইসঙ্গে রয়েছে অন্য খবর । অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিওকে আর পরের মরসুমে কোচ রাখছে না লালহলুদ ব্রিগেড। হাইপ্রোফাইল বিশ্বকাপার কোচের দিকেই নজর করেছে ক্লাবের। ক্লাব সূত্রে খবর , ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার কোচ অস্কার রামিরেজকে পরের মরসুমে কোচ হিসেবে চাইছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে এ ব্যাপারে এখনও সরকারি ভাবে কিছু বলা হয়নি তবে অস্কারের নাম উঠলেই কর্তারা কিছু বলছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাবকর্তা বলেন, এমন হাইপ্রোফাইল কোচকে কে চাইবে না বলুন তো। জানা গিয়েছে , অস্কারের সঙ্গে যোগাযোগের করিয়ে দিয়েছেন জনি একোস্টা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একোস্টার সঙ্গে বেশ ভালো বোঝাপড়া ছিল এহ কোচের। এই মরসুমের শুরুতে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডারকে দলে না রাখলেও মাঝ মরসুমে দলের ডিফেন্সের ব্যর্থতায় ফেরানো হয়েছিল একোস্টাকে। তার সঙ্গে কথা বলেছেন কর্তারা। একোস্টা প্রস্তাব দেন রামিরেজের নাম। কর্তারা নিশ্চিত যে তারা পরের মরসুমে আই এস এল খেলবেন। সে কারণে হাইপ্রোফাইল কোচের দিকে নজর। তবে বিশ্বকাপের পর আর কোচিং করান নি অস্কার। সেকারণে তাঁকে আদৌ কোচের চেয়ারে বসানো হয় নাকি সেদিকে নজর থাকবে।
Related Articles
মেট্রো চালু হলে ভীড়ের আশঙ্কা, হাওড়ার মঙ্গলাহাট শনি ও রবিবার সরানোর প্রস্তাব পুরসভার।
হাওড়া, ২৮ এপ্রিল:- সোম এবং মঙ্গলবার মঙ্গলাহাটের বদলে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার এই হাট বসার প্রস্তাব হাওড়া পুরসভার তরফ থেকে দেওয়া হলো হাট ব্যবসায়ীদের কাছে। কারণ ময়দানে মেট্রো চালু হলে যানজটের সৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, মঙ্গলাহাট যেখানে বসে সেই এলাকা খুব […]
কোভিড বিধি মেনেই সোমবার হতে চলেছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন।
কলকাতা, ১৭ জুলাই:- পুরোপুরি কোভিড বিধি মেনে সোমবার দেশের রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। দিল্লিতে সংসদ ভবন এবং সব রাজ্যের বিধানসভা ভবনে ভোট গ্রহণ কেন্দ্র করা হবে। বিধায়ক এবং দেশের সব সব সাংসদরা ভোটাধিকার প্রয়োগ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০ টা থেকে। শেষ শেষ হবে বিকেল পাঁচটায়। বিধানসভা কক্ষতেই ভোটদান […]
যানজট ও দূষণ এড়াতে ধর্মতলায় মাল্টি মডেল ট্রান্সপোর্ট তৈরির পরিকল্পনা।
কলকাতা, ২৪ জুন:- যানজট এড়াতে এবং দূষণ কমাতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ‘মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। ভবিষ্যতে তিনটি রুটের মেট্রোর স্টেশন হচ্ছে ধর্মতলায়। সবক’টি রুট শুরু হলে ধর্মতলায় যানজট মারাত্মক জায়গায় পৌঁছবে বলে প্রশাসনের আশঙ্কা। সেই সূত্রে ওই ট্রান্সপোর্ট হাব তৈরির ব্যাপারে মতামত চেয়ে রাজ্যের পরিবহণ সচিব মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি […]









