হাওড়া,১৮ এপ্রিল:- করোনার সময় সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে এই সময় ঘরে থাকেন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হন, প্রত্যেকে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন এই বিষয়ে মানুষকে সচেতন করতে মালিপাঁচঘড়া থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে রাস্তার উপর পেইন্টিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। কোথাও লেখা রয়েছে ‘বাড়িতে থাকুন সুস্থ থাকুন’। আবার কোথাও লেখা রয়েছে ‘ স্টে হোম, সেভ লাইভস’। বিভিন্ন রাস্তা জুড়ে এই সচেতনতা ক্যাপশন লেখা হয়েছে। ইতিমধ্যেই হাওড়াকে করোনার রেড-স্টার জোন ঘোষণা করা হয়েছে। হাওড়া শহরের যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের সতর্কতা হিসাবে টোটাল লকডাউনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন তারমধ্যে অন্যতম এই মালিপাঁচঘড়া এলাকা। তাই মালিপাঁচঘড়া থানার তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মালিপাঁচঘড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার মিত্র জানান, করোনা সতর্কতা হিসাবে মানুষকে সচেতন করতে হাওড়া সিটি পুলিশ ও মালিপাঁচঘড়া থানার তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যাতে ঘরে থাকেন, লকডাউনের সময় প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হন, সকলে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন তারজন্যই আমরা রাস্তায় এই পেন্টিং করেছি। সালকিয়া চৌরাস্তা, হরগঞ্জ বাজার সংলগ্ন রাস্তা, বাঁধাঘাট, নস্করপাড়া রোড, বাসস্ট্যান্ড প্রমুখ এলাকায় রাস্তাজুড়ে এই পেন্টিং করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা।
Related Articles
গাছ কাটার অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজেই উপস্থিত রাজ্যপাল।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- এবার গাছ কাটার অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজেই পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা পুরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুরুসদয় রোডের একটি অবসানের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পান রাজ্যপাল। আর সাতসকালে রাস্তায় নেমে পড়েন তিনি। পৌঁছে যান সেই জায়গায়, কথা বলেন অবসানের লোকজনের সঙ্গে। রাজ্যপাল জানান যে কিছু অসাধু […]
ভাইফোঁটায় চিত্রগুপ্তের পুজো দিয়েই ভাইদের দীর্ঘায়ু কামনার রীতি এখনো বর্তমান বাতানলে।
মহেশ্বর চক্রবর্তী, ৬ নভেম্বর:- হুগলি জেলার শেষ সীমায় অবস্থিত আরামবাগের একটি প্রতন্ত্য অঞ্চল হলো বাতানল। ১১২ বছর ধরে চিত্রগুপ্তর পুজো করে আসছেন এই অঞ্চলের কায়স্থপাড়ায় ১৮ টি পরিবার। এ বছরও তার ব্যতিক্রম হলো না। রীতি মেনে হলো যমের হিসাবরক্ষক তথা ঠাকুর চিত্রগুপ্তের পুজো। জানা গিয়েছে এই বাতানল অঞ্চলের বাসিন্দা ভূপালচন্দ্র সরকার পাড়ায় চিত্রগুপ্ত পূজোর আয়োজন করেন বিংশ […]
উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের।
হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলির উত্তরপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। মৃত ওই যুবকের নাম সন্দীপ মুখোপাধ্যায় (৩৭)। বাড়ি উত্তরপাড়া কোতরং পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শিবনারায়ণ রোডে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার থেকেই ওই যুবক জ্বরে আক্রান্ত হয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। জ্বর এতটাই বেড়ে যায় […]









