পূর্ব বর্ধমান র,১৭ এপ্রিল:- স্বাধীনতার পর থেকে গ্রামে নেই কোনো পাকা রাস্তা। আলপথ ধরে হেঁটে পৌঁছাতে হয় নিজের গন্তব্যে। পূর্ব বর্ধমানের কালনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের অন্তর্গত দেবনগর গ্রামে চিত্রটা এমনই । দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুক্রবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে গ্রামের মধ্যে,। যদিও লকডাউন এর সময় কাজ করানো কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ওই এলাকায়. ।যদিও এ বিষয়ে মেরতলা পঞ্চায়েত প্রধানকে উদয় আশ কে জানতে চাওয়া হলে তিনি ফোনে জানান, ISGP প্রকল্পের অধীনস্থ ১০৫ মিটার ঢালাই রাস্তার কাজ হওয়ার কথা ওই এলাকায়। যিনি কন্টাকটার আছেন লক ডাউন এর পূর্বেই তিনি বেশকিছু সিমেন্ট কিনে ফেলে ছিলেন সেই গুলি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই কারনেই গ্রামের ৬ জন লেবার কে দিয়ে রাস্তার কাজ কেবল আজ করানো হয়েছে. বাকি রাস্তার কাজ হবে লকডাউনের পরে. ।লক ডাউন এর মধ্যে রাস্তা তৈরি নিয়ে বিতর্ক যাই থাক না কেনো গ্রামে নতুন ঢালাই রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা।
Related Articles
বিএনআর রেল কোয়ার্টারের প্রায় শতাধিক পরিবার অবশেষে আন্দোলনের পথে নামলেন।
হাওড়া,২১ জানুয়ারি:- হাওড়ার টিকিয়াপাড়ায় বিএনআর রেল কোয়ার্টারের প্রায় শতাধিক পরিবার অবশেষে আন্দোলনের পথে নামলেন। অভিযোগ এদের কোয়ার্টার খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরপিএফ সেখানে এলে রেল কোয়ার্টারের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করলে তারা এখান ছেড়ে কোথাও যাবেন না। বাসিন্দারা এদিন দাবি করেন তাঁরা কয়েক দশক ধরে এখানে […]
দুর্ভিক্ষ ডেকে আনছে কেন্দ্রীয় সরকার – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ২১ সেপ্টেম্বর:- দুর্ভিক্ষ ডেকে আনছে কেন্দ্রীয় সরকার। জোতদার, ফরে তৈরি করছে। চাষী, ক্ষেতমজুর দের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল’ এবং ‘কৃষিপণ্যের দামে সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন এবং চুক্তি সংক্রান্ত বিল’ নিয়ে এই ভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে […]
ছিনতাইবাজ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল চুঁচুড়া থানা।
হুগলি, ৫ মে:- চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানা পুলিশের কাছে বিগত দিনে গহনা ছিনতায়ের ঘটনা নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়ছিল। তারপর থেকেই চুঁচুড়া থানার পুলিশ গোপন সূত্র মারফত এ বিষয়টি নিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত নামে। গত দুদিন আগেও হুগলী চুঁচুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চকবাজার কাঠগোলা লেন থেকে ভর সন্ধ্যা বেলায় পথচারী মহিলার […]









