নদিয়া,১৬ এপ্রিল:- এপার বাংলা ওপার বাংলা সব কিছু ভুলে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি। এবার নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাঁটা মধ্যবর্তী অংশে অর্থাৎ নো মেনস ল্যান্ডে থাকা দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এলো মায়াপুর ইসকন মন্দির।বৃহস্পতিবার রান্না করা খবার নিয়ে সীমান্তবর্তী ওই এলাকার সকল মানুষজনের মুখে তুলে দেওয়া হল খাবার।এদিন মায়াপুর ইসকন মন্দির কতৃপক্ষের সাথে সামিল হয়েছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মুলতঃ মন্ত্রীর উপস্থিতিতে সীমান্তবর্তী প্রান্তিক মানুষ গুলোর মুখে তুলে দেওয়া হল অন্ন । একদিকে লকডাউন আর অন্যদিকে তারকাটার মধ্যে বন্দি তারা। নদিয়ার চাপড়ার হাটখোলা মহাখোলা রাঙিয়া পোতা গ্রামে দুঃস্থ মানুষজনদের কথা মাথায় রেখে ইসকনের রান্না করা খাবার তুলে দেওয়া হল।এর পাশাপাশি স্থানীয় এক সমাজদরদী বিপ্লব মন্ডলের উদ্যোগে চাল ডাল আলু সোয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মাধ্যমে। এখনো পর্যন্ত শুধুমাত্র রেশনের দু কিলো চাল এবং আটা ছাড়া কিছুই জোটেনি বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষজনদের। খুব স্বাভাবিক ভাবে এই সংকটময় পরিস্থিতিতে ওপার বাংলা আর এপার বাংলা মিলে একাকার হয়েগেল।সম্প্রিতীর এক বার্তা জা দুদেশের মানুষকে ভাতৃত্ব এর বন্ধনে আটকে পড়ল।এদিন সীমানার রক্ষী বাহিনীরাও খুলে দিলেন তাদের দরজা।
Related Articles
মানচিত্রে থাকলেও কয়েক কিমি অতল গ্রাসে , গঙ্গা ভাঙন নামক ত্রাসের কবলে বলাগর !
সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- অবিশ্বাস্য হলেও সত্যি! বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর দুই মেরুর বরফ গলে স্থলভাগ নিশ্চিহ্ন হওয়ার কথা নয়, কিংবা একই কারনে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ জলে তলিয়ে যাওয়া নয়, প্রতি বছর বর্ষায় হুগলীর বলাগর ব্লকের চর খয়রামারী গঙ্গা ভাঙনের কবলে পরে। বিগত প্রায় চার দশক ধরে ভাঙন শুরু হলেও তা তীব্রতা এতটা ছিলো না। […]
জেলার সবথেকে বড়ো কোয়ারেন্টাইন সেন্টার হতে চলেছে ডানকুনি।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনার মত মহামারী ব্যাধিতে যাতে রোগীরা সুচিকিৎসা পেতে পারেন তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডানকুনির ৪ নম্বর ওয়ার্ডে একটি ১০০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ সকালে হুগলির জেলা শাসক ওয়াই এস রত্নাকর রাও শ্রীরামপুরের মহকুমা শাসক , হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং […]
১৪ বছর পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার নিয়োগ।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- দীর্ঘ প্রায় ১৪ বছর পর রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। খুব শীঘ্রই বিভিন্ন জেলায় প্রায় তিন হাজার নতুন অঙ্গন ওয়ারী সুপারভাইজার কাজে যোগ দেবেন বলে রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। বিধানসভায় আজ তৃণমূল কংগ্রেস সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান অন্যান্য ক্ষেত্রের মত […]








