নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- ন্যূনতম সংখ্যায় শ্রমিকদের নিয়ে রাজ্যের সব জুটমিল গুলিতে পুনরায় উৎপাদন শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। রবি শস্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পাটের বস্তার জোগান দিতে রাজ্যের ১৮ টি জুটমিলে ২৫% শ্রমিককে নিয়ে কাজ শুরু করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য কে চিঠি দিয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আজ বলেন মাত্র ১৮ টি জুটমিল চালু করা হলে বাকি জুট মিলের শ্রমিকরা বঞ্চিত হবেন। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 15% শ্রমিককে নিয়ে রাজ্যের সব জুট মিলে উৎপাদন শুরু করা হবে।তবে সামাজিক দূরত্ব সহ সবরকম বিধিনিষেধ মেনে কাজ করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। জুট মিলের পাশাপাশি অন্য বেশকিছু শিল্প সংস্থা কে কেন্দ্রীয় সরকার ২০ এপ্রিল থেকে পুনরায় কাজ শুরু করার অনুমোদন দিয়েছে। সেই অনুযায়ী গ্রামীণ শিল্প ,চা এবং কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ শিল্প ক্ষেত্র গুলিতে কাজ শুরু করা হবে।ইটভাটা গুলিতেও ১৫ শতাংশ শ্রমিককে নিয়ে আবার কাজ শুরু করা যাবে।ছোট শিল্প সংস্থা গুলি নিয়ম মেনে কাজ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করলে কেস টু কেস বিবেচনা করে মুখ্য সচিব তাদের ফের উৎপাদন শুরু করার অনুমোদন দেবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রী এদিন তুলে ধরেন। তিনি বলেন ভিন রাজ্যে আটকে পড়া এ রাজ্যে শ্রমিকদের হাতে নগদ টাকার ব্যবস্থা করতে রাজ্য সরকার তাদের জন্য কিছু হাত খরচা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে তিনি যোগাযোগ করছেন। অন্যদিকে এ রাজ্যে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকদেরও বাড়ি ফেরানোর ব্যবস্থা কিছুদিনের মধ্যেই করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। করোনা প্রতিরোধে কাজ করে চলা চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রতি মানবিক আচরণ করার জন্য মুখ্যমন্ত্রী আজ পুনরায় রাজ্যবাসীর কাছে আবেদন জানান। তাদের ওপর থেকে চাপ কিছুটা কমাতে এখন থেকে এক সপ্তাহ অন্তর অন্তর ঘুরিয়ে-ফিরিয়ে তাদের কাজ করানোর জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পুলিশকর্মীদের ও কাজের সময় কমানোর কথা বলা হয়েছে।
Related Articles
রাজ্য সফরে এসে আজ বেলুড় মঠে আসবেন নাড্ডা।
হাওড়া, ৯ জুন:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় বেলুড় মঠে আসবেন। ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ বেলুড় মঠে আসবেন তিনি। মঠের মূল মন্দির সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন।উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতায় আসেন জেপি নড্ডা। বুধবার সকাল থেকে একাধিক […]
শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে রিষড়া সেবাসদনকে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু।
হুগলি, ৩০ সেপ্টেম্বর:- জেলার স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে রিষড়া সেবাসদনকে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন বিধায়ক সুদীপ্ত রায়, জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুইয়া, শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সুপার জয়ন্ত সরকার, মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, পুরপ্রশাসক বিজয় মিশ্র ও গৌরমোহন দে, […]
হৃদরোগে আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী বলবীর সিং, উপসর্গ থাকায় করোনা পরীক্ষা।
স্পোর্টস ডেস্ক১৩ মে:- জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কিছুদিন আগে চন্ডীগড়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন অলিম্পিকে ভারতের হয়ে তিনবারের সোনাজয়ী হকি খেলোয়াড় বলবীর সিং। কিংবদন্তি বলবীরের জ্বর ছিল। জ্বর এই মুহূর্তে করোনার প্রধান উপসর্গ। সেই কারণেই অলিম্পিকে সোনাজয়ী হকি তারকার জীবনের ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বলবীর সিং সিনিয়ারের করোনা পরীক্ষা করা […]







