সোজাসাপটা ডেস্ক,১৩ এপ্রিল:- পরপর দু’দিন ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত দিল্লিবাসী। যদিও আজকের কম্পন মাঝারি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে সোমবার দুপুর ১টা ২৬ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে রয়েছে কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৭। জানা গিয়েছে, কেবল দিল্লি নয়, পার্শ্ববর্তী এলাকাতেও অনুভূত হয়েছে কম্পন। রবিবার বিকেলেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।
Related Articles
পুরপ্রধানের জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের ভিড় শুভেচ্ছা বিনিময়ে, আপ্লুত বিজয়
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- মঙ্গলবার ছিল রিষড়ার জনপ্রিয় পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর জন্মদিন। এই উপলক্ষে এদিন সকাল থেকেই তার বাড়িতে অগন্তি গুণ মুগ্ধদের ভিড়। সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীরাও এসে বিজয় বাবুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যান। তার হাতে ফুলের স্তবক তুলে দেন, সঙ্গে কেক কাটাও হয়। এদিনের আনন্দ অনুষ্ঠানে দলীয় কর্মীরা জানান আজকে দাদার জন্মদিন, আমরা […]
মৃত ছেলের বন্ধুকে বিশ্বাস করে নিঃস্ব উত্তরপাড়ার বৃদ্ধ দম্পতি।
হুগলি, ১৬ ডিসেম্বর:- মৃত ছেলের বন্ধুর কাছে প্রতারিত উত্তরপাড়ার বৃদ্ধ দম্পতি। ব্যাংক থেকে খোয়া গেলো প্রায় ১০ লক্ষ টাকা। ছেলে মারা গিয়েছেন আর বিশ্বাস করে ছেলের বন্ধুকে নিজেদের ব্যাংকের নথিপত্র দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু ওই যুবক বৃদ্ধ দম্পতির বেসরকারি ব্যাংক থেকে প্রায় ১০ লক্ষ টাকা তাদের না জানিয়েই তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে […]
এবার পুরোহিতদের দাবি নিয়ে সরব রাজীব।
হুগলি , ১১ ডিসেম্বর:- যেসব ব্রাম্ভন পুরোহিতরা প্রতিদিন মানুষের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেইসব অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে আমাদের, মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করেছেন কিন্ত বর্তমানে যেসব কিন্তু বর্তমানে 8000 ব্রাহ্মণরা এই ভাতা পাচ্ছেন তা তুলনায় অনেকটাই কম। আমি তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন […]










