হুগলি,১৩ এপ্রিল:- কোন্নগরের একাংশ মানুষের অভিযোগ ছিল কোন্নগরে সেভাবে লক ডাউন মানা হচ্ছে না।বহু মানুষ ভিড় জমাচ্ছে স্টেশন চত্বরে।এই খবর প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।স্টেশন চত্বর ফাঁকা করতে ও লক ডাউন সফল করতে সোমবার রাস্তায় নাবে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ও কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব ও নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া হয় অন্যত্র।কোন্নগরের সব থেকে বড় বাজার রেল বাজারে অযথা ভিড় না করার ও মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। লক ডাউন সফল করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়।যে সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভিড় এড়াতে সেগুলোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং।প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম ভঙ্গ করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
Related Articles
জেএনইউ কান্ডের প্রতিবাদে উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া ডিএসও।
দার্জিলিং,৭ জানুয়ারি:- দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার ঘটনায় সোচ্চার হল অল ইন্ডিয়া ডিএসও। এদিন উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি ক্যাম্পাস চত্বরে মিছিল করে। এরপর অল ইন্ডিয়া ডিএসও এর ম্যাডিকেল কলেজ ইউনিট এর সম্পাদক ডঃ সৌম্যদীপ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আপনা জানেন যে গতকাল রাতে দিল্লির […]
চিকিৎসা না পেয়ে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ আরামবাগে।
হুগলি, ২৮ এপ্রিল:- চিকিৎসা না পেয়ে কোভিড আক্রান্তরোগী মৃত্যুর অভিযোগ আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। আক্রান্তের মৃত্যু হল অ্যাম্বুলেন্স এর মধ্যেই। অভিযোগ দীর্ঘক্ষণ ধরে রোগীকে এম্বুলেন্স এর মধ্যে রেখে হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে চিকিৎসার জন্য কর্মরত ব্যক্তিদের জানালেও তারা কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেন নি। এমনকি রোগীকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার কেউ দেয়নি । জানা […]
জগদ্ধাত্রীর ইতিহাসে আঘাত হানলো করোনাসুর , ঘটেই পুজোপাঠ , বিমর্ষ চন্দননগরবাসী।
হুগলি , ৮ নভেম্বর:- করোনা আবহে আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার অন্ধকারের ছায়া। বেশ কিছু পুজোয় চিরাচরিত প্রতিমা পূজিত হলেও থাকছে না তেমন জাকজমক। আবার করণা আবহে বহু পুজো কমিটি সির্ধান্ত নিয়েছে এবার তাদের পুজো হবে শুধু ঘট পুজোর মাধ্যমে। তবে চন্দননগরের ফটোকগোড়া পুজো কমিটি ঘট পুজো করলেও এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে। ফটোকগোড়া […]






