হুগলি,১৩ এপ্রিল:- হুগলি জেলার বলাগড়ের চরকৃষ্ণবাটি ছোলারডাঙায় ৭ মাসের যমজ শিশু কন্যার দুধের প্রয়োজন।খবর পেয়ে গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ দুধের শিশুদের জন্য দুধ যোগালেন।শুধুমাত্র দুধ না,বেবি ফুড,শিশুর পরিবারকে খাদ্য সামগ্রী ও আনুষাঙ্গিক জিনিসপত্র তুলে দিলেন। ৭ মাস আগে যখন তমালিকা অয়ন্তিকা জন্মায় তখন তো করোনা ছিলোনা। এখন করোনা মহামারীর আকার নিয়েছে। শিশুর বাবা কমল বিশ্বাস দীন মজুর মা দীপিকা গৃহবধু।লকডাউকে কাজ বন্ধ থাকায় তাদের নিজেদেরই ঠিকমত জুটছে না শিশুদের দুধ যোগাতে হিমশিম অবস্থা।তাও প্রথম দিকে চেয়েচিন্তে চলেছে।যতদিন যাচ্ছে ততই চালানো কঠিন হয়ে পরছে।গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির আইসি আশরাফ আলী মোল্লা এই কথা জানতে পেরে নিজেই গাড়ি নিয়ে দুধ কিনে দিয়ে আসেন তমালিকা,অয়ন্তিকাকে।লকডাউন শুরু হতেই বহু মানুষ বিপদে পরেছেন।অনাহারে থাকলেও অনেকে হয়ত নিজেদের অসহায় অবস্থার কথা বলতেও পারছেন না। আশরাফ আলি মোল্লাদের মত মানুষরা সেই সব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।করোনা নিয়ে অন্ধকারের মধ্যে কিছুটা হলেও তাই আলোর রেখা দেখা যাচ্ছে।
Related Articles
ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের।
হাওড়া , ১২ নভেম্বর:- বিপজ্জনকভাবে রেল লাইন পারাপার করতে বারবার যাত্রীদের সচেতনতা করা হয়। ট্রেন চলাকালীন রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু এরপরেও সেই প্রবনতা এখন বদলায়নি। বৃহস্পতিবার সকালে বেআইনিভাবে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। রেল সূত্রে জানা গেছে, মৃতের নাম শেখ আক্কাশউদ্দিন (২৬)। তিনি উনসানির গোয়ালবাটির […]
চরম সফল রাজ্যের পঞ্চম দফার দুয়ারে সরকার শিবির।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- চরম সফল রাজ্যের পঞ্চম দফার দুয়ারে সরকার শিবির। এই দফায় শিবির থেকে সরকারি পরিষেবা পেতে ৯৭ লক্ষ নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। শনিবার এই শিবিরের শেষ দিনে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যজুড়ে বিরাশি হাজার ৩৪৫টি শিবির আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ভ্রান্যমান শিবির ছিল ২৮ হাজার ৩৮১টি। শিবিরগুলিতে […]
ডানকুনিতে বিধায়কের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।
চিরঞ্জিত ঘোষ,৬ মে:- চন্ডীতলা বিধানসভা এমএলএ অর্থাৎ স্বাতী খন্দকার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে যতটা পারছেন ততটা মানুষকে পাশে থাকতে চেষ্টা করছেন তাই আজ ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কয়েকশ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। সাধারণ মানুষ কাছ থেকে জানা যায় যে এই লকডাউন চলাকালীন তাদের প্রিয় দিদি স্বাতী খন্দকার তাদের ডাকে সাড়া […]









