হুগলি,১২ এপ্রিল:- একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। সাতসকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত দম্পতিরা হলেন মুসলিম মিঞা ডাফালি(৭০) এবং রহিমা বিবি (৫৪)। রবিবাসরীয় সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পেপার মিল সংলগ্ন এলাকায়। মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ। মুসলিম মিঞা পেশায় একজন তান্ত্রিক ছিলেন বলে এলাকাসূত্রে খবর। ওই দম্পতিরা আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
অগ্নিগর্ভ প্যারিস , হারের পর পিএসজি সমর্থকদের বিক্ষোভ ।
স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- বায়ার্নের কাছে হারের পর শান্ত প্যারিসকে রীতিমতো অশান্ত করে ফেললেন পিএসজি সমর্থকরা। ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর এ সবই হল। এমনকী করোনার আতঙ্কও রাশ টানতে পারল না সমর্থকদের আবেগে। শেষপর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হল, এমনকী ছুঁড়তে হল কাঁদানে গ্যাসও। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার জন্য পিএসজির (PSG) নিজস্ব স্টেডিয়ামে দুটি জায়ান্ট স্ক্রিন বসানো […]
এক ওয়েট লিফটারের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারl
হুগলি,২০ ডিসেম্বর:- হুগলির শ্রীরামপুরের দিল্লি রোড লাগোয়া ভূষণ ফ্যাক্টরির আবাসন থেকে। মৃতের নাম মঙ্গলা সেন(৩০)। মৃতের আত্মীয়র অভিযোগ মঙ্গলা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় সফল হয় মিস ইন্ডিয়া হয়। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার কারণেই তাকে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী অম্বরিশ সেন,সেও একজন ওয়েট লিফটার। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত অম্বরিশ সেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। […]
এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদেরও স্কুলে ডাকার ইঙ্গিত।
কলকাতা, ৩০ নভেম্বর:- করোনার প্রকোপ একটু কমতেই খুলে গিয়েছে স্কুল৷ ক্লাস করতে যাচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা৷ এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও স্কুলে ডাকার ইঙ্গিত মিলল৷ কয়েক সপ্তাহের মধ্যেই মিড ডে মিলের রান্না শুরু হয়ে যাবে৷ আর তাতেই মিলেছে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার ইঙ্গিত৷ ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ […]







