নদিয়া,১১ এপ্রিল:- লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ। জানা গেছে যাত্রী,পণ্য ও যানবাহন বহনকারী উন্নত মানের জাহাজ রাখতে এসে লকডাউনে আটকে জাহাজের ক্রু মেম্বাররা। গত ২ তারিখ থেকে নদিয়ার শান্তিপুর গঙ্গার ঘাটে আটকে পড়ে জাহাজ গুলি।এরপর স্থানীয় মানুষজন জানতে পেরে তাদের শহরে প্রবেশে বাধা দেন এবং তাদের বলা হয় তারা জেনো জাহাজেই থাকেন।ফলে দুএকদিন চরম অসুবিধায় পড়েন জাহাজে থাকা কর্মীরা।এরপর তাদের খবর জানতে পেরে প্রশাসন স্বাস্থ্য পরীক্ষা ও তাদের খাওয়ার ব্যবস্থা করেন। সূত্রের খবর, গত কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটে নাসিক থেকে একটি জাহাজ আসে। অভিযোগ, লকডাউন চলায় জাহাজের ভিতরেই আটকে পড়েন প্রায় ৩০ জন মেম্বার। আর এই কথা জানতে পেরে শনিবার তাদের খাবার দেওয়া ও স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেয় প্রশাসন। আপাতত লকডাউন চলা পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা করবে প্রশাসন বলে জানা গেছে।
Related Articles
হুগলিতে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের।
সুদীপ দাস, ১০ এপ্রিল:- মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী নেতৃত্বে রাজ্যের অর্থনীতির উন্নতি হচ্ছে, মত কোলকাতায় নিযুক্ত চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের। রবিবার হুগলীর রায়বাজারে সুপ্রিম কোর্টের আইনজীবি জয়দীপ মুখার্জীর বাড়ির অন্নপূর্ণা পুজো দেখতে এসে এমনই মত প্রকাশ করলেন তিনি। এদিন ঝাঁ লিউ সহ কোলকাতার চাইনিস দূতাবাস থেকে মোট নয় জনের প্রতিনিধি দল আসেন জয়দীপবাবুর বাড়িতে। এদিন […]
অতিমারীর সময় জারি থাকা ব্যয় সংকোচন নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নতুন অর্থবর্ষে রাজ্যের।
কলকাতা, ১ এপ্রিল:- করোনা অতিমারী জনিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিলেও রাজ্য সরকার অতিমারীর সময় জারি থাকা ব্যয় সংকোচের নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে শুরু হওয়া ২০২২-২৩ অর্থবর্ষেও এই নিয়ন্ত্রণ বিধি চালিয়ে যাওয়ার কথা অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও প্রকল্পের জন্য ৩০ লক্ষ থেকে দেড় কোটি টাকা […]
করোনা সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় পর্যায়ের লক ডাউনে হুগলি জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
হুগলি , ২৩ জুলাই:- করোনা সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় পর্যায়ের লক ডাউনে জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার চার মহকুমায় মানুষের যাতায়াত চোখে পড়েনি। জেলার বড় বড় বাজার হাট শেওড়াফুলি, টিনবাজার ,মানিকতলা বাজার সহ এলাকার দোকানপাট বন্ধ ছিল। অটো টোটো ছিল বন্ধ।জরুরি পরিষেবা দুধ , ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কে ছাড় […]










