হুগলি,১১ এপ্রিল:- লকডাউনের জেরে বাকি রয়েছে শেষ দুই সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেনীর উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়াশোনার নেই বাড়তি চাপ। তাই বাড়িতে বসে রঙ, তুলি দিয়ে নানান ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছে হরিপালের খামারচন্ডী গ্রামের রিদ্ধি দাস। বাবা মনোজিৎ দাস সরকারি স্বাস্হ্য দফতরের কর্মী। ইতিমধ্যেই বেতন থেকে এগারো হাজার টাকা COVID19 এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করেছেন। তাই বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের অনুপ্রেরণায় স্কুল পড়ুয়া রিদ্ধি করোনা ভাইরাস প্রতিরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভূমিকার ভাবধারা কে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে রিদ্ধি দাস। তার আঁকা একটি ছবিতে করোনা ভাইরাসের হাত থেকে বাংলাকে বাঁচাতে প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার জনগনের সাথে চিকিত্সক, নার্স, স্বাস্হ্যকর্মী, পুলিশ ও সাংবাদিকদের রক্ষা করছেন। অপর একটি ছবিতে মুখ্যমন্ত্রী দশভূজার ভূমিকায় দশহাতে সবাইকে আগলে রেখেছেন। খবর সোজাসাপটা কে রিদ্ধির আর্জি, তাঁর এই আঁকা ছবি কোনও ব্যাক্তি যে মূল্য দিয়ে কিনবেন, সেই ছবি বিক্রির টাকা মুখ্যমন্ত্রীর COVID19 এর ত্রাণ তহবিলে দান করবে। মেয়ের এই চিন্তাধাড়া কে সাধুবাদ দিয়েছে তার বাবা-মা।
Related Articles
হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ২২ জানুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের একটি থার্মোকল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহুর্তে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়িতে ওই থার্মোকলের কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে। আগুন এখনও আয়ত্বে আসেনি। কি থেকে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। Post Views: 409
চলন্ত ট্রেনের কামড়াতেই বিশ্বকর্মার আরাধনা।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা। হাওড়াগামী কাটোয়া লোকাল তখন ছুটছে পরের স্টেশনের দিকে। এর মধ্যেই হচ্ছে মন্ত্রপাঠ। চলন্ত ট্রেনের কামরাতেই হল পুজো। পুজোর পর নিত্যযাত্রীদের মিস্টি বিতরণ। হৈ হৈ করে ট্রেনের কামরার ভেতরেই পালিত হল বিশ্বকর্মা পুজো। কাটোয়া থেকে ট্রেনটি পাঁচটা চল্লিশে ছেড়ে হাওড়ায় পৌঁছয় আটটা পঁয়তাল্লিশে। প্রতিদিন দীর্ঘ ১৪৫ কিলোমিটার এই […]
করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
হাওড়া,১৪ মার্চ :- করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার সেনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু’সপ্তাহ বন্ধ থাকবে জাতীয় মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইআইইএসটি কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থ সারথী চক্রবর্তী জানান, আগামী দশ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী […]








